২৪ঘণ্টা অনলাইন : স্মার্টফোনের মূল্যবৃদ্ধিতে গ্রাহকদের মাথায় হাত! নির্মাণকারী সংস্থাগুলি অবশ্য এর দায় পুরোপুরি ভাবে ঠেলেছে র্যাম ও স্টোরেজের উপর। তাদের দাবি, ওই দুই ডিভাইসের যথেষ্ট স্বল্পতা রয়েছে। ফলে ২০৩০ সাল পর্যন্ত স্মার্টফোনের দাম কমার সম্ভাবনা বেশ কম। এই পরিস্থিতিতে ফের এক বার ‘মুশকিল আসান’ হিসাবে মঞ্চে আবির্ভাব ঘটেছে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্লের।
গ্যাজেট বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংস্থাটি ইতিমধ্যেই ‘টার্বো কোয়ান্টাম’ নামের বিশেষ ধরনের একটি অ্যালগরিদম তৈরি করে ফেলেছে, র্যামের উপর চাপ কমানোই যার মূল কাজ। সূত্রের খবর, ৮০ শতাংশ পর্যন্ত র্যামের ক্যাশ পার্টিশন কমাতে বেশ কার্যকরী ভূমিকা নিচ্ছে ‘টার্বো কোয়ান্টাম’। ফলে ২০ শতাংশ পর্যন্ত প্রয়োজনীয় তথ্য রেখে বাকিটা নিজের থেকেই মুছে দিচ্ছে সংশ্লিষ্ট ডিভাইস।
বিশ্লেষকদের দাবি, এই পদ্ধতিতে র্যামের পারফরম্যান্স প্রায় আট গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, স্মার্টফোনের মতো ডিভাইস চলার সময় র্যামের ব্যবহার হ্রাস পাচ্ছে প্রায় ছ’গুণ। সোজা কথায় এর জেরে কিছুটা কম ব্যবহার করে দিব্যি চালানো যাবে বৈদ্যুতিন সরঞ্জাম। ফলে উচ্চ মূল্যের র্যামের চাহিদা কিছুটা কমবে, যেটা আগামী দিনে স্মার্টফোনের দাম কমাতে সাহায্য করবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।
বর্তমানে সঙ্কট পরিস্থিতিতে ১০-১৫ হাজার টাকার স্মার্টফোনে থাকছে মাত্র চার জিবি র্যাম। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট ডিভাইসে ন্যূনতম স্টোরেজ পাচ্ছেন ব্যবহারকারীরা। গুগ্লের অ্যালগরিদম দুর্দান্ত পারফরম্যান্স করলে কম দামে আরও শক্তিশালী র্যাম এবং স্টোরেজের ফোন নির্মাণকারী সংস্থাগুলো বাজারে আনবে বলেই মনে করা হচ্ছে।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...