২৪ঘণ্টা অনলাইন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজি (১৫৩টি) সোনা উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচনে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বিমানের বিভিন্ন পর্যায়ের সাত কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারির আওতায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া কয়েকজন কর্মকর্তার ডিভাইস ফরেনসিকের জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব কর্মকর্তারা সন্দেহের তালিকায় তাদের ইনফরমাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে পরে ফরমালি তাদেরকে নিয়ে আসা হবে এবং মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে ৩০ মার্চ বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, গতকাল এ বিষয়ে একটি মামলা হয়েছে। মামলার আসামি সবায় অজ্ঞাত।
এ ঘটনায় বিমানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা তো একটি নিয়মের মধ্যে করতে হবে। মামলা হয়েছে, আমরা এই বিষয়ে তদন্ত করছি, প্রয়োজনের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া এই চালানোর গন্তব্য কোথায় এখনো জানা যায়নি, সেটি আমরা তদন্তে বের করব।
তবে এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রথমত যে স্থান থেকে সোনাগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে একজন সাধারণ যাত্রীর পক্ষে সোনা রাখা দূরের কথা, সহজে প্রবেশ করাই সম্ভব না। এ ক্ষেত্রে শতভাগ নিশ্চিত যে, সোনাগুলোর রাখার বিষয়ে বিমানের একাধিক ব্যক্তি জড়িত। সেই ব্যক্তিগুলো চিহ্নিত করতেই কাজ করা হচ্ছে।
২৮ মার্চ দিবাগত রাতে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।