শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আন্তর্জাতিক হার্ট ফেলিউর পি-কনফারেন্স

প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৬   ১২:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীতে প্রথম ইন্টারন্যাশনাল হার্ট ফেলিউর কনফারেন্সের পি-কনফারেন্স কর্মশালা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ২৯ মার্চ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত প্রি-কনফারেন্সে এআই বেইজড মেডিক্যাল ম্যানেজমেন্ট, কার্ডিয়াক এমআরআই, এবং এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি প্রযুক্তির ওপর বিস্তারিত আলোচনা হয়েছে। প্রি-কনফারেন্সের উদ্বোধনী বক্তব্য দেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। স্বাগত বক্তব্য দেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।

ওয়ার্কশপে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এআই প্রযুক্তি হার্ট ফেইলিউর রোগী দ্রুত শনাক্তকরণ, সঠিক নির্ণয় এবং ঝুঁকি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখছে। পাশাপাশি, কার্ডিয়াক এমআরআই হৃদযন্ত্রের গঠন ও কার্যকারিতা নির্ভুলভাবে মূল্যায়নে ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এআই এবং আধুনিক ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে দেশে হৃদরোগ চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আসবে। প্রি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন প্রযুক্তিনির্ভর যুগের সূচনা করেছে।

এছাড়া, মালয়েশিয়ার ডিজিটাল হেলথ এক্সপার্ট ডা. সুলতান কাভেরি, এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. মো. আতাহার আলীসহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাঁদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে প্রযুক্তির সুফল ও সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবায়ন এবং নতুন যুগের সূচনার ওপরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

এ সময় প্রযুক্তির সুফল ও সম্ভাবনা নিয়ে বল হয়, এআই টুলগুলো দ্রুত বৃহৎ ডেটাসেট বিশ্লেষণ করতে সক্ষম, যা বিশেষত জটিল পরিস্থিতিতে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কার্ডিয়াক এমআরআই উচ্চ রেজোলিউশনের, নন-ইনভেসিভ ইমেজিং প্রদান করে, যা হার্ট ফেইলিউর রোগীদের নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করে এবং এতে কোনো রেডিয়েশন এক্সপোজার নেই।

অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবায়ন নিয়ে বল হয়, এই প্রযুক্তিগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশকে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং নিয়ন্ত্রক কাঠামোতে বিনিয়োগ করতে হবে। ওয়ার্কশপে বক্তারা উল্লেখ করেছেন যে, উন্নত কার্ডিয়াক ইমেজিং সেন্টার স্থাপন, এমআরআই-সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ও এআই টুলের প্রাপ্যতা, এবং স্থানীয় জনগণের জন্য সঠিক প্রশিক্ষণ প্রয়োজন।

নতুন যুগের সূচনার বিষয়ে বলা হয়, এই ওয়ার্কশপটি প্রযুক্তিনির্ভর কার্ডিওলজি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এআই এবং কার্ডিয়াক এমআরআইর সমন্বয় হার্ট ফেইলিউর নির্ণয়ে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে সহায়তা করবে এবং রোগীদের চিকিৎসায় নতুন পথ প্রশস্ত করবে। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তির সফল বাস্তবায়ন দেশের কার্ডিওভাসকুলার চিকিৎসার মান এবং রোগীর ফলাফলকে ব্যাপকভাবে উন্নত করতে সক্ষম হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।