২৪ঘণ্টা অনলাইন : রাজশাহীতে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি। ২৯ মার্চ রোববার দুপুরে রেলস্টেশনের পাশে একটি তেল ডিপোতে অনুষ্ঠিত সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
সম্মেলনে তিনি বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী ব্যাটলিয়ন সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে জ্বালানি পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরালো করেছে।
তিনি আরও বলেন, রাজশাহী জেলায় তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পদ্মা অয়েল পিএলসি রাজশাহী, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হরিয়ান এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড রাজশাহী ডিপোতে গত ২৫ মার্চ থেকে ব্যাটালিয়ন কর্তৃক তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোতে বিজিবি সদস্যগণ সার্বক্ষণিক উপস্থিত থেকে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদানপ্রদান নিশ্চিত করছে।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, রাজশাহী জেলার দায়িত্বপূর্ণ এলাকার তিনটি ডিপো থেকে সর্বমোট ৬৪টি পেট্রোল পাম্পে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ করা হয়, যার মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি পেট্রোল পাম্প রয়েছে। সেখানেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের জন্য বিজিবি বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে।
এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৯২টি বিশেষ টহল ও তল্লাশি অভিযান ছাড়াও ২১৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে যাতে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার হতে না পারে। নৌপথে পাচার রোধে স্পিডবোটের মাধ্যমে গত ২৫ তারিখ থেকে ৪৮টি নিয়মিত নৌ-টহল পরিচালনা করে সার্বক্ষণিক নজরদারি জারি রাখা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।