২৪ঘণ্টা অনলাইন: বাতাসের মাধ্যমে এক জনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ায়—এমনই ভয়ঙ্কর রোগ হলো যক্ষ্মা বা টিউবারকিউলোসিস (টিবি)। কিন্তু সেই রোগ নিয়ে যথেষ্ট সচেতনতা নেই। এটি এমনই এক সংক্রামক রোগ, যা মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাক্টেরিয়ার সংক্রমণের ফলে হয়। যা মূলত ফুসফুসকে আক্রমণ করে।
তবে শরীরের অন্যান্য অংশ যেমন কিডনি, মেরুদণ্ড বা মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে। তাই যক্ষ্মার থেকে শরীরকে সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এই রোগ আরও সহজে শরীরকে আক্রমণ করতে পারে। তাই শরীরে যথেষ্ট পুষ্টির জোগান দিতে পারলে এই রোগ থেকে দূরে থাকা বা দ্রুত সেরে ওঠা যায়।
১. প্রোটিন সমৃদ্ধ খাবার, টাটকা ফলমূল, শাকসব্জি খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করা প্রয়োজন। গোটা দানাশস্য, মিলেট, ডাল, বাদাম, বীজ ইত্যাদি রাখতে হবে রোজের পাতে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকতে হবে। নুন ও চিনিযুক্ত খাবার, বেশি ভাজাভুজি ইত্যাদি খেলে অন্ত্রের ক্ষতিকর ব্যাক্টেরিয়াগুলো পুষ্ট হয়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাই সুষম আহারের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।
২. সূ্র্যালোকের সংস্পর্শে থাকতে হবে। রোজ ১৫-২০ মিনিট রোদে থাকলে শরীরে ভিটামিন ডি উৎপাদন হবে। টিবির সঙ্গে লড়াই করার জন্য সক্ষম কোষগুলি এর ফলে সক্রিয় হবে। তাতে রোগের ঝুঁকি কমবে, বা রোগ দ্রুত নিরাময় হবে।
৩. শরীর যেন জলশূন্যতায় না ভোগে। পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে শরীর থেকে দূষিত পদার্থ বার করতে হবে। শরীর দ্রুত সেরে ওঠার সুযোগ পাবে এর ফলে।
৪. সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে না ঘুমোলে শরীর দুর্বল থাকে। স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যরক্ষা করাও কঠিন হয়ে যায়। ঘুমের সময়ে শরীর ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং নতুন শক্তি সঞ্চয় করে। গভীর ঘুমের সময়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা বিশেষ কিছু প্রোটিন (সাইটোকাইন) তৈরি করে, যা টিবি ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
৫. ঘরে হাওয়া চলাচলের সুব্যবস্থা রাখতে হবে। রোজ অন্তত দু’বার ৩০ মিনিটের জন্য সামনাসামনি থাকা জানালা ও দরজাগুলো খুলে দিন। এতে ঘরে ‘ক্রস-ভেন্টিলেশন’ বা বাতাস চলাচলের পথ তৈরি হবে। টিবির জীবাণু বদ্ধ বাতাসে বেশি ক্ষণ টিকে থাকে। নিয়মিত বিশুদ্ধ বাতাস চলাচল করলে ঘরের বাতাসে জীবাণুর ঘনত্ব প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।