শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রেমিকের আবেগঘন চিঠি

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৬   ০১:৪৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ‘এই জীবনে আমি, তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা।’ এমন আবেগঘন কথায় লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে। চিঠির শেষে আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’

শনিবার (২১ নভেম্বর) সকালে প্রায় ৫ মাস পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা চিঠিটি পাওয়া যায়।

সাধারণ কাগজে হাতে লেখা ছোট্ট চিঠিতে স্বর্ণা নামের একজনকে ভুলতে না পারার কথা জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। শুধু তা-ই নয়, স্বর্ণার মনে নিজের জন্য একটু জায়গা করে দেওয়ার প্রার্থনাও জানিয়েছেন তিনি। তবে চিঠিটি কে লিখেছেন কিংবা স্বর্ণা কে, সে বিষয়ে কোনো পরিচয় পাওয়া যায়নি।

বিপুল পরিমাণ টাকা-পয়সা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই পাওয়া যায় মানুষের নানা আবেগ, অনুভূতি ও মনের আকাঙ্ক্ষার কথা লেখা চিঠি। কেউ লেখেন রোগমুক্তির প্রার্থনা, কেউ চান সন্তান, আবার কেউ প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি জানান। এবার সেই তালিকায় যুক্ত হলো স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানানো এই চিঠি।

পাগলা মসজিদে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ নানা নিয়ত ও মানত নিয়ে দান করেন। তাদের বিশ্বাস, এখানে একনিষ্ঠ মনে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।