শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বরের এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফেরার কথা তাঁর।

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৬   ০৩:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এক সপ্তাহের সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

১৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকবেন জামায়াত আমির। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ায় সরকারি পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর মালয়েশিয়ায় প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

এ সফরে জামায়াত আমিরের সঙ্গে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মী।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাজ্যের লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সড়কের বেহাল অবস্থা এবং ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে আগামী ২১ নভেম্বরের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাত দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোটটি।