শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তান

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৯:৪৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটিতে উন্নত নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থা রয়েছে। এটি সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার নমনীয়তা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধ ও সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডার, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।
কেশম দ্বীপে মার্কিন হামলার পর কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে তেহরান। বাহরাইনেও দুই দফা সতর্কতামূলক সাইরেন বেজেছে। ঘটনায় দুই দেশ নিন্দা জানিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।