৪০৪ - পেইজ খজে পাওয়া যায়নি !
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছে একটি উট। ঘটনাস্থলে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে কেশভ মহারাজকে। চোটের কারণে নেই টেম্বা বাভুমা। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন এনরিখ নরকিয়া এবং চোট কাটিয়ে ফিরছেন লুঙ্গি এনগিডি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।
স্বাস্থ্য খাতে জনবল সংকট কমাতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। প্রকৃত শূন্য পদ নির্ধারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে নতুন তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করতে হবে। পাশাপাশি জাতীয় মজুরি নীতিমালা তৈরিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বরের এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফেরার কথা তাঁর।