২৪ঘণ্টা অনলাইন : ৬০ বছরের ‘যুবক’ মিলিন্দ সোমান ও তাঁর ৩৪ বছরের স্ত্রী অঙ্কিতাকে নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। দু’জনের বয়সের ফারাকের কারণেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে আগ্রহী ভক্তেরা। ফলে প্রায়শই এই নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় মিলিন্দকে। অনেক সময় ব্যক্তিগত নানা বিষয় নিয়েও প্রশ্ন করে ফেলেন নেটাগরিকেরা। সম্প্রতি তেমনই একটা বেয়াড়া প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মিলিন্দ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, বয়সের ব্যবধান কি কখনও তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়?
অঙ্কিতার সঙ্গে মিলিন্দের যখন দেখা হয়, সেই সময় নিজের প্রেমিককে হারান অঙ্কিতা। বিয়ে করা তো দূরের কথা, কারও প্রেমে যে পড়তে পারেন সে কথাও ভাবতে পারেননি অঙ্কিতা। এমনই একটা সময়ে চেন্নাইয়ে একটি হোটেলে মিলিন্দের সঙ্গে আলাপ হয় অঙ্কিতার। সেখান থেকে কথা শুরু। বছর দুয়েক সম্পর্কে থাকার পরে বিয়ে করেন তাঁরা। দেখতে দেখতে প্রায় আট বছর কাটিয়ে ফেললেন তাঁরা। যদিও অসমবাসী অঙ্কিতা ও মরাঠী মিলিন্দের ভাষাগত ফারাক তো আছেই। খাওয়াদাওয়াতেও রয়েছে বৈপরীত্য।
মিলিন্দের কথায়, ‘‘ঠিক যতটা আলাদা হওয়া সম্ভব আমরা ততটাই আলাদা। তবে অঙ্কিতা বয়সের ব্যবধান নিয়ে ভাবে। ওর অভিজ্ঞতা কম, তাই হয়তো। আমি ওকে বোঝাই, যাঁরা সমালোচনা করেন তাঁরা আমাকে চেনেন না তোমাকে চেনেন না। তাই কারও কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। অঙ্কিতা পরে সেটা বুঝেছে। আর সময়ের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়েছে। ফলে এ সব জিনিসকে পাত্তা দিই না।’’ যদিও তাঁদের সম্পর্ক গভীর হওয়ার নেপথ্যের কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছেন মিলিন্দ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।