শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যায়ামের জন্য পোশাক আগেই সতর্ক থাকা

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তারকা থেকে সাধারণের মধ্যে পিলাটিজ এখন অনেকেরই পছন্দের ব্যায়াম। তবে শুধু নিয়মিত ব্যায়াম করলেই হবে না, কী ধরনের পোশাক পরে পিলাটিজ করছেন, তাও গুরুত্বপূর্ণ।

কল্পনা করুন, আপনি যোগাসন বা পিলাটিজের মতো ব্যায়াম করছেন, কিন্তু অস্বস্তির কারণে বার বার পোশাক ঠিক করতে হচ্ছে। আর তত বারই মনঃসংযোগে ব্যাঘাত ঘটে আর সঠিক ভঙ্গিতে পৌঁছোনো কঠিন হয়ে দাঁড়ায়। তাই ব্যায়ামের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। অনেক সময়ে পোশাকের কারণে দুর্ঘটনা ঘটারও ঝুঁকি থেকে যায়।

তারকা থেকে সাধারণের মধ্যে পিলাটিজ এখন অনেকেরই পছন্দের ব্যায়াম। শরীরের নমনীয়তা বাড়ানো, পেশি মজবুত করা এবং শরীরের ভঙ্গি ঠিক রাখার জন্য এই অনুশীলন খুবই কার্যকর। তবে শুধু নিয়মিত ব্যায়াম করলেই হবে না, কী ধরনের পোশাক পরে পিলাটিজ করছেন, তা-ও গুরুত্বপূর্ণ। আর সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাহ্নবী কপূর, সারা আলি খান, অনন্যা পাণ্ডের পিলাটিজ প্রশিক্ষক নম্রতা পুরোহিত।

পিলাটিজের জন্য পোশাক কেনার সময়ে কী কী মাথায় রাখবেন?

১. পিলাটিজে শরীরের নিয়ন্ত্রিত নড়াচড়া, ভারসাম্য এবং শ্বাসের উপর জোর দেওয়া হয়। তাই এমন পোশাক দরকার, যা শারীরিক চলনে কোনও বাধা সৃষ্টি করবে না। যদি বার বার পোশাক ঠিক করতে হয় বা তা অস্বস্তিকর হয়, তা হলে ব্যায়ামে মন দেওয়া কঠিন হয়ে যায়। আরামদায়ক অ্যাথলেজ়ার ধরনের পোশাক শরীরকে আরাম দেয় এবং সহজেই অনুশীলন করা যায়।
২. লেগিংস বাছাইয়ের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। গায়ে সেঁটে থাকা প্যান্টই দরকার, কিন্তু তা বলে পায়ের চলন আটকে দেবে না। বরং আরামে চলাফেরা করার সুবিধা করে দেবে। পিলাটিজের জন্য সাধারণত উঁচু কোমরের এবং ইলাস্টিক লেগিংস সবচেয়ে ভাল। এই ধরনের লেগিংস ব্যায়ামের সময়ে সরে যায় না। ফলে সহজে বিভিন্ন ভঙ্গিতে পৌঁছোনো যায় এবং নড়াচড়াও স্বাভাবিক থাকে।
৩. ভারতের আবহাওয়ার সঙ্গে মানানসই কাপড় বেছে নিতে হবে। ব্যায়ামের সময়ে এমনিতেই বেশি ঘাম হতে পারে। তাই পোশাকের কাপড় বাছাইয়ে সতর্ক থাকতে হবে। হালকা, বাতাস চলাচল করতে পারে, দ্রুত ঘাম শোষে সক্ষম এবং শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে, এমন কাপড়ই বেছে নিন।
৪. পিলাটিজের পোশাক এমনভাবেই বেছে নিন, যাতে তা ফ্যাশনের অংশ হয়ে উঠতে পারে। কেবল জিম নয়, তার বাইরেও পরা যাবে, এমন পোশাক বাছুন। আজকাল অনেকেই জিম বা পিলাটিজের পোশাকের সঙ্গে ঢিলেঢালা শার্ট, জ্যাকেট বা স্কার্ফ পরেই অন্যান্য কাজে যান। আরামদায়ক ও কেতাদুরস্ত হতেই পারে এই সাজ।
৫. খুব বেশি ঢিলেঢালা পোশাক কিনবেন না। পিলাটিজে সময়ে গায়ে সেঁটে থাকা জামা না পরলে বেশ অসুবিধার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ঢিলেঢালা পোশাক হলে শরীরের নড়াচড়া ঠিক করে বোঝা যায় না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।