শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০৬:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চড্ডার প্রেম থেকে পরিণয় সবটাই যেন রূপকথার মতো। তবে সম্প্রতি অভিনেত্রী এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে অনুরাগী মহলে। তিনি জানান, ‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে!’। সদ্য মা হয়েছেন পরিণীতি। এই মুহূর্তে স্বামী রাঘবের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। সমুদ্রের নোনা জল আর ব্যাংককের চায়না টাউনের ব্যস্ত রাস্তায় সময় কাটানোর নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাঘবের সঙ্গে বিয়ের পর থেকেই দিল্লি-মুম্বাই যাতায়াত করতে হতো তাকে। তবে মা হওয়ার পর আপাতত পাকাপাকিভাবে থিতু হয়েছেন দিল্লিতেই।

বিগত দুই বছর বড় পর্দায় সেভাবে দেখা মেলেনি পরিণীতির। এরই মাঝে হঠাৎ তার এই ‘প্রেমের ইচ্ছা’ নিয়ে দানা বাঁধছে রহস্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।’ স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি রাঘবকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন অভিনেত্রী? তবে রহস্য খুব বেশিক্ষণ জিইয়ে রাখেননি পরিণীতি। একটু খেয়াল করলেই দেখা যায়, সেই ভ্যানিটি ভ্যানের বাইরে বড় অক্ষরে লেখা স্বামী রাঘব চড্ডার নাম। মূলত স্বামীর সঙ্গে কোনো এক অনুষ্ঠানে গিয়েই দুষ্টুমি করে এমন ছবি পোস্ট করেছেন তিনি। 

ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। এবার কি তবে বাস্তব জীবনের পর রূপালি পর্দাতেও অর্থাৎ ‘রিল’ লাইফে জুটি বাঁধছেন এই দম্পতি? যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেত্রী। সতবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ হিসেবে সম্বোধন করেন এই বলিউড সুন্দরী। ভক্তদের মতে, সহ অভিনেতার আড়ালে আসলে স্বামী রাঘবের প্রতিই নিজের ভালোবাসা আরও একবার জাহির করলেন পরিণীতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।