শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদের বাগানেই ফুটুক পদ্ম

প্রকাশিত - ২১ মার্চ, ২০২৬   ০৯:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ছাদের বাগান আলো করে গোলাপি-সাদা রঙা পদ্ম ফুটলে, দেখতে ভাল লাগবেই। এক নজরে মনে হতেই পারে এ গাছ করা সহজ নয়। ঝক্কিও যথেষ্ট। একটু খাটাখাটনি শুরুতে হলেও, পদ্মের শিকড় এক বার পাঁকে ছড়িয়ে পড়লে অল্প পরিচর্যাতেই গাছ বড় হবে। ফুলও ফুটবে। এই বসন্তেই তোড়জোড় শুরু করে দিন। লাগবে একটি মাঝারি আকারের প্লাস্টিকের গামলা, এঁটেল মাটি, ভার্মি কম্পোস্ট এবং বীজ।

বীজ থেকে অঙ্কুরোদগম
পদ্মের বীজ খুব শক্ত হয়, তাই এটি সরাসরি জলে দিলে অঙ্কুরিত হতে অনেক সময় নেয়। বীজের ভোঁতা দিক থাকে। সেই অংশ খসখসে স্থানে হালকা ঘষে নিলে ভিতর থেকে সাদা অংশ উঁকি দেবে। এই পর্যায়ে সেটি জলে ভেজান। প্রতি দিন জল বদলে ফেলতে হবে। বীজের পাত্রটি এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনভর হালকা রোদ পড়ে। ৪-৭ দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হবে। বীজ থেকে ধীরে ধীরে সবুজ অংশ বেরোলে এবং শিকড় গজালে তা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে।

পদ্মের পাঁক বা মাটি
পদ্মের জন্য আদর্শ হল কাদামাটি। অন্তত ১২-১৪ ইঞ্চি চওড়া এবং ১০-১২ ইঞ্চি গভীর মুখখোলা প্লাস্টিকের গামলা নিন। তাতে কোনও ছিদ্র থাকা চলবে না। বাগানের সাধারণ মাটির সঙ্গে সম পরিমাণ পচানো গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিন। এঁটেল মাটি হলে পদ্ম ভাল হবে। এতে জল দিয়ে ১ সপ্তাহ ভিজিয়ে রাখুন। মাঝেমধ্যে হাত দিয়ে ঘেঁটে দিন। ধীরে ধীরে পদ্ম বেড়ে ওঠার উপযুক্ত পাঁকের মতো মাটি তৈরি হবে।

চারা প্রতিস্থাপন
গামলার কাদামাটির ধারের অংশে ছোট একটি গর্ত করুন। অঙ্কুরিত বীজটি খুব সাবধানে সেখানে বসিয়ে দিন। খেয়াল রাখবেন যেন কচিপাতা বা ডগাটি মাটির বেশ কিছুটা উপরে থাকে। গামলায় ধীরে ধীরে অনেকটা জল ঢালতে হবে। জল এমন ভাবে দিতে হবে যাতে পাতা জলের উপর ভেসে থাকে।

সূর্যালোক
গাছ বেড়ে ওঠার জন্য সূর্যালোকের প্রয়োজন। দিনে অন্তত ৫-৬ ঘণ্টা কড়া রোদ পায় এমন জায়গায় গামলাটি রাখুন। গামলার জল কমে গেলে নতুন জল দিন। যদি জল বেশি নোংরা হয়ে যায় বা শ্যাওলা পড়ে, তবে সাবধানে জল পরিষ্কার করতে হবে। গাছ বেড়ে ওঠার উপযোগী পরিবেশ পেলে এক থেকে দেড় মাসেই ফুল ফুটতে শুরু করবে। কুঁড়ি এলে গাছে সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার প্রয়োগ করলে সেটি পাঁকের ভিতরে দিতে হবে, জলে নয়। পোকা এবং জলে মশার লার্ভা হলে কীটনাশক প্রয়োগ করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।