২৪ঘণ্টা অনলাইন : পরিবার বা প্রিয়জনকে চমকে দিতে বিশেষ দিনে অনেকেই ভিন্ন কিছু রান্না করতে পছন্দ করেন। সাধারণ পোলাও-মাংসের বদলে এবারের ঈদের আয়োজনে রাখতে পারেন সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও। সঠিক রেসিপি মেনে রান্না করলে খুব অল্প সময়েই তৈরি করা যায় জিভে জল আনা এই রাজকীয় পদটি। চলুন, জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ :
মাংস রান্নার জন্য: দেড় কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও স্বাদমতো লবণ।
আখনি পানির জন্য: দেড় লিটার পানি, কয়েক টুকরো হাড়, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।
পোলাওয়ের জন্য: ৫০০ গ্রাম বাসমতি বা পোলাও চাল, ঘি, মাওয়া, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা ও সেদ্ধ ডিম।
রান্নার পদ্ধতি :
১।
মাংস তৈরি: প্রথমে খাসির মাংস ধুয়ে টকদই ও সব বাটা মসলা দিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর সসপ্যানে তেল ও পেঁয়াজ কুচি ভেজে মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিন। রান্না শেষ হলে মাংস আলাদা পাত্রে তুলে রাখুন।
২।
আখনি পানি প্রস্তুত: অন্য একটি পাত্রে পানির সঙ্গে হাড় ও সব আস্ত গরম মসলা দিয়ে জ্বাল দিন। পানি কমে ১ লিটার হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।
৩। পোলাও দমে রান্না: এবার ধুয়ে রাখা চালের সঙ্গে ১ লিটার আখনি পানি, গুঁড়া দুধ ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম, আলুবোখারা ও বেরেস্তা দিয়ে দমে রাখুন।১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস ও মাওয়া সাজিয়ে দিন। সবশেষে আরো ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আখনি পোলাও।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।