শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেদির রঙে রঙিন দেব-রুক্মিণী

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্ট  অনলাইন : ওপার বাংলার অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক বরাবরই আলোচনায়। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ায় একরকম ‘ওপেন সিক্রেট’। তবে এবার সেই সম্পর্ক যেন নতুন মোড় নিচ্ছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের শেয়ার করা কিছু ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। ছবিতে দেখা যাচ্ছে, মেহেদি উৎসবে মেতে উঠেছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, দেবের হাতে স্পষ্ট করে লেখা রুক্মিণীর নাম—যা আরো বাড়িয়ে দিয়েছে বিয়ের গুঞ্জন।

মুহূর্তগুলোতে ধরা পড়েছে তাদের মিষ্টি রসায়ন। চোখের ভাষা, খুনসুটি আর স্বতঃস্ফূর্ত হাসিতে ভরপুর সেই ফ্রেমগুলো যেন বলছে অনেক না বলা কথা। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন—তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন তারা? কেউ কেউ তো ইতোমধ্যেই আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন।

এর আগে রুক্মিণী মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে যান, তখন নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে পরিচয় দিয়েছিলেন, আর অভিনয় ও রাজনীতিকে বলেছিলেন ‘একটু-আধটু কাজ’!সব মিলিয়ে, মেহেদির এই রঙ কি সত্যিই বিয়ের ইঙ্গিত—নাকি শুধুই কোনো শুটিংয়ের অংশ? সেটাই এখন দেখার অপেক্ষা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।