শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বনাশ ট্যাটুর নেশা বাড়ছে দুশ্চিন্তা

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৬   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কেউ শখে, কেউ নিজের পরিচয় ফুটিয়ে তুলতে, কারও কাছে শুধুই ফ্যাশন, আবার কারও কাছে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। ট্যাটু। বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ বলে ধরা হলেও সাম্প্রতিক অস্ট্রেলিয়ায় হওয়া এক গবেষণা নতুন করে ভাবাচ্ছে। ত্বকে করা এই শিল্পকর্ম নাকি চোখের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে! গবেষণায় বলা হয়েছে, খুবই বিরল হলেও ট্যাটুর কারণে চোখে একটি সমস্যা দেখা দিতে পারে, যার নাম ইউভাইটিস।

ইউভাইটিস আসলে কী?
ইউভাইটিস হল চোখের ভেতরের একটি অংশে ইনফ্লামেশন বা প্রদাহ। এই অংশটি চোখের স্বাভাবিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমস্যা হলে চোখ লাল হওয়া, ব্যথা, ঝাপসা দেখা বা আলোতে অস্বস্তির মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় চোখের সামনে ভাসমান দাগও দেখা যায়। যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তাহলে এই সমস্যা ধীরে ধীরে গুরুতর হয়ে উঠতে পারে এবং দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তও হতে পারে।

ট্যাটুর সঙ্গে এর সম্পর্ক কোথায়?
শুনতে একটু অদ্ভুত লাগতে পারে যে, ত্বকে করা ট্যাটু কীভাবে চোখে প্রভাব ফেলে। আসলে এর মূল কারণ শরীরের প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম। ট্যাটু করার সময় কালি ত্বকের ভেতরে ঢোকে। শরীর এই কালি বা পিগমেন্টকে বাইরের বস্তু হিসেবে চেনে এবং তার বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করে। এই প্রতিক্রিয়া সাধারণত ত্বকেই সীমাবদ্ধ থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে শরীরের প্রতিরোধ ব্যবস্থা বেশি সক্রিয় হয়ে ওঠে এবং সেই প্রতিক্রিয়া শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। চোখের ভিতরেও দেখা দিতে পারে প্রদাহ। অনেক সময় দেখা গেছে, ট্যাটু করার বহুদিন পরেও এই সমস্যা হঠাৎ করে শুরু হচ্ছে।

কারা একটু বেশি ঝুঁকিতে?
সবাই এই সমস্যায় ভোগেন না, এটি খুবই বিরল। তবে কিছু বিষয় ঝুঁকি বাড়াতে পারে। যেমন, খুব বড় ট্যাটু করালে বা কালি বেশি ব্যবহার করা হলে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়ে। আবার যাদের আগে থেকেই ইমিউন সিস্টেমের কোনও সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও সতর্ক থাকা ভালো। এছাড়া কিছু ট্যাটুর কালিতে ক্ষতিকর ধাতু থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

কতটা চিন্তার বিষয়?
এই সমস্যা এখনও খুব কম মানুষের মধ্যে দেখা গিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার সংখ্যা কিছুটা বেড়েছে বলে গবেষকরা জানিয়েছেন। এর একটি কারণ হতে পারে, এখন চিকিৎসকরা বিষয়টি জানেন বলে সহজে শনাক্ত করতে পারছেন।

চিকিৎসা ও সতর্কতা
এই সমস্যার চিকিৎসা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওষুধেই নিয়ন্ত্রণে আনা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত লক্ষণ চেনা। চোখে ব্যথা, লালভাব, হঠাৎ ঝাপসা দেখা বা আলোতে অস্বস্তি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ট্যাটু মোটের উপর নিরাপদ হলেও শরীরের যে কোনও অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া জরুরি। সচেতন থাকলে এবং সময়মতো চিকিৎসা শুরু করলে বড় ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।