শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের খাবার : মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি রান্না করবেন যেভাবে

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ১২:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ঈদে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে নানা স্বাদে খাবার খাওয়ার আনন্দই অন্যরকম । আর এই উৎসবে টেবিলে যদি থাকে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি তাহলে তা বাড়তি আনন্দ যোগ করে। আসুন জেনে নেয়া যাক যেভাবে রান্না করবেন মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি। 

উপকরণ: খাসির মাংস ২ কেজি, চিনি গুঁড়া চাল এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ, বিরিয়ানি মসলা এক প্যাকেট, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, টমেটো সস তিন টেবিল চামচ, সয়াসস দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, টক দই এক কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দুই-তিনটি করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি। 

প্রস্তুত প্রণালি: মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে, পেঁয়াজ কুচি, সস, লবণ দিয়ে মাখিয়ে ৩ ঘণ্টা ঢেকে রাখুন। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরান। ফুটন্ত পানিতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এক চা চামচ তেল দিয়ে এবার চাল দিন। বলক এলে ঢাকনা সরিয়ে দিন। আধা সেদ্ধ হলেই চাল ছেঁকে নিন। পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। ওপরে সেদ্ধ করা ভাত, বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। পরে আধা কাপ পানি দিন। নতুন গামছা ভিজিয়ে হাঁড়ির মুখের চারপাশে দিয়ে হাঁড়িটি ঢেকে দিন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা কম আঁচে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।