শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজ

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৬   ১১:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববির তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। তারাবির নামাজে মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনায় ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর। সোমবার (১৬ মার্চ) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এ তথ্য জানিয়েছে। 

এদিকে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক বিভাগ জানিয়েছে, রমজানের শেষ দশকে তারাবির নামাজে কোরআন খতম ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের ইবাদতের পরিবেশ তৈরি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া নামাজের সময় মসজিদের শিষ্টাচার ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় নিদ-নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রতিবছর মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতমের দিন কয়েক লাখ মুসল্লি অংশ নেন।নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।এদিকে মক্কার মসজিদুল হারামের কোরআন খতমের দিন মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতে মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নামাজের সময় কেউ মসজিদ থেকে বের হলে পুনরায় মসজিদে প্রবেশ করতে পারবে না। 

এদিকে পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি ১৯৮৪ সাল থেকে টানা ৪৩ বছর এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে