শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হারল্যানের ঈদ ক্যাম্পেইনে গোল্ড সেট জিতলেন সরাইলের রোমানা

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ১২:১২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরে ঈদ উপলক্ষ্যে শুরু হয়েছে ঈদের সাজে গোল্ড জিতুন ক্যাম্পেইন।এই ক্যাম্পেইনে মাত্র ১ হাজার টাকার কেনাকাটায় প্রতি সপ্তাহে থাকছে গোল্ড সেট সহ লিমিটেড এডিশন গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে নেওয়ার সুযোগ। 

এই অফারে দ্বিতীয় সপ্তাহে সৌভাগ্যবান গোল্ড সেট বিজয়ীর নাম ঘোষণা করেছে হারল্যান স্টোর কতৃপক্ষ। বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রোমানা। রোমানা গত ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গার্লস স্কুল রোডের হসপিটাল মোড়ে অবস্থিত হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। তার কেনাকাটার লিমিট ১ হাজার টাকা পার হওয়ায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড সেট জিতে নেন।

গোল্ড সেট জিতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে রোমানা বলেন, “আমি হারল্যান স্টোর থেকে শপিং করে গোল্ড সেট ও গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে খুবই খুশি। আপনরাও যদি গোল্ড সেট জেতার সুযোগ চান, তাহলে হারল্যান স্টোর থেকে বেশি বেশি শপিং করুন।”গত ৮ মার্চ অভিনেত্রী শবনম ফারিয়া নিজে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হারল্যান স্টোরে উপস্থিত থেকে বিজয়ীর হাতে গোল্ড সেটটি তুলে দেন। এভাবে প্রতি সপ্তাহে একজন, সর্বমোট চার জন সৌভাগ্যবান গোল্ড সেট জিতবেন ও সেলিব্রেটিদের হাত থেকে পুরস্কার বুঝে নিবেন। 

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।