শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়কে সোনার আইফোন উপহার

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ০২:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো দেওয়া একটি আইফোন উপহার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি ভক্ত। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে প্রিয় তারকাকে এই বহুমূল্যের জিনিসটি উপহার দেন পাকিস্তানের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমির। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাকে নিয়ে নানা বিদ্রুপ ও সমালোচনা করেন, বিশেষ করে ভারতীয় নেটিজেনরা।  

দুবাইয়ের ওই অনুষ্ঠানে সঞ্জয় দত্তের জন্য বিশেষভাবে তৈরি করা একটি 'আইফোন ১৭' নিয়ে হাজির হন কাশিফ জমির। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, তিনি সঞ্জয় দত্তকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানিয়ে ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন। অভিনেতাও হাসিমুখে এই উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। জানা গেছে, শুধু সঞ্জয় দত্তই নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্যও দামী গয়নার সেট উপহার দিয়েছেন এই পাকিস্তানি ভক্ত।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে কাশিফ জমিরকে কটাক্ষ করছেন। তাদের মতে, যখন নিজের দেশের মানুষ চরম আর্থিক অভাব ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে, তখন একজন বলিউড তারকাকে এমন বিলাসিতার উপহার দেওয়া অর্থহীন। অনেকেই মন্তব্য করেছেন, পাকিস্তানের উচিত এই অর্থ দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা।

তবে সমালোচনার পাশাপাশি কেউ কেউ একে ভক্তের ভালোবাসা ও ভারত-পাকিস্তান সম্প্রীতির উদাহরণ হিসেবেও দেখছেন। সঞ্জয় দত্তের ভক্তরা বলছেন, তার জনপ্রিয়তা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।