শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের খাবার ও সেহরিতে থাকুক তেল ছাড়া মুরগির মাংসের ঝোল

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৬   ১১:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রোজা রেখে যতটা সম্ভব কম তেলযুক্ত খাবার গ্রহণ করা ভালো। এই রমজানে সুস্থ থাকতে রাতের খাবার ও সেহরিতে যোগ করতে পারেন তেল ছাড়া মুরগির মাংসের ঝোল। রান্নায় তেল ব্যবহার না করেও যে দারুণ স্বাদ পাওয়া যায়, এই রেসিপি তারই প্রমাণ। স্বাস্থ্য সচেতনদের জন্য এটি হতে পারে একটি চমৎকার পদ। সঠিকভাবে মসলা কষাতে পারলে তেলের অভাব একেবারেই টের পাবেন না।

তৈরির উপকরণ : 
মুরগির মাংস (পরিমাণমতো, টুকরো করা)
পেঁয়াজ বাটা– ৩ টেবিল চামচ
আদা বাটা– ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
জিরা বাটা – ১ চা চামচ
দারুচিনি – ২-৩ টুকরো
এলাচ – ২-৩টি
হলুদের গুঁড়া – ১ চা চামচ
মরিচের গুঁড়া – স্বাদমতো
লবণ – স্বাদমতো
পানি – প্রয়োজনমতো

প্রথম ধাপ: চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা একসঙ্গে দিন।

দ্বিতীয় ধাপ: মাঝারি আঁচে নেড়ে মসলাগুলো ভালোভাবে কষাতে থাকুন। মসলার পানি শুকিয়ে এলে অল্প পরিমাণ পানি যোগ করুন এবং আবার নেড়ে নিন।

তৃতীয় ধাপ: এবার দারুচিনি, এলাচ, লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মসলা আবার শুকিয়ে এলে সামান্য পানি দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। এখন মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মসলা মাংসে ভালোভাবে মাখা হয়।

চতুর্থ ধাপ: কড়াই ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না হতে দিন। মাংস থেকে যে পানি বের হবে, তা দিয়েই মাংস সেদ্ধ হবে। প্রয়োজনে অল্প পানি যোগ করতে পারেন। শেষ ধাপ: মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করুন।স্বাস্থ্যকর, কম ক্যালরিযুক্ত এবং সুস্বাদু—এই রেসিপি রমজানে আপনাকে সুস্থ থাকতে সহায়তা দিতে পারে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।