শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মশুদ্ধির শেষ সুযোগ জুমাতুল বিদা

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৬   ১২:৩১ পিএম
webnews24

রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা অত্যন্ত ফজিলতপূর্ণ ও ইবাদতের দিন। এদিন তওবা-ইস্তেগফার, বেশি বেশি দুরুদ পাঠ, পবিত্র সুরা কাহফ তেলাওয়াত, আগে আগে মসজিদে উপস্থিত, জুমার দুই খুতবায় মনোযোগ, এবং নফল ইবাদতের মাধ্যমে সময় কাটানো উচিত। শেষ ১০ দিনের ইবাদত ও কদরের রাত খোঁজারও জরুরি। 

রমজানের আখেরি জুমার দিনের করণীয়:

তওবা ও ইস্তেগফার: রমজানের রোজাগুলোর ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। 

বিশেষ দোয়া: জুমার দিন দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময় থাকে বিশেষ করে আসরের পর, তাই শেষ জুমায় বেশি বেশি দোয়া করা। 

সুরা কাহফ তেলাওয়াত: জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করা সুন্নাত। 

দুরুদ পাঠ: নবী কারীম সা. এর ওপর বেশি বেশি দুরুদ পাঠ করা। 

মসজিদে দ্রুত গমন: জুমার নামাজ আদায়ের জন্য দ্রুত এবং সময়ের আগে মসজিদে উপস্থিত হওয়া। 

সুন্নাত আদায়: গোসল করা, মিসওয়াক করা, পরিষ্কার বা নতুন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা। 

খুতবা শ্রবণ: ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। 

লাইলাতুল কদরের প্রস্তুতি: শেষ জুমা যেহেতু শেষ দশকের অন্তর্ভুক্ত, তাই লাইলাতুল কদর পাওয়ার জন্য নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির বাড়িয়ে দেওয়া।
 
দান-সাদাকাহ: রমজানের শেষ দিকে গরিব-দুঃখীদের সাহায্য করা। 

অতিরিক্ত দুনিয়ারীতা বর্জন: শেষ জুমার দিন ইবাদতে অধিক মনোযোগী না হয়ে দুনিয়াদারীতায় ব্যস্ত হয়ে না পড়া। 

সর্বোপরি, এই দিনটি রমজানের বরকত ধরে রাখার এবং নিজেদের আত্মশুদ্ধির শেষ সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।  আল্লাহ আমাদের সকলকে 'জুমাতুল বিদা' এর পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে