শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ০২:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে একা নন, সঙ্গে নিয়ে এসেছেন নিজের হুবহু এক ডিজিটাল অবয়ব, যার নাম দিয়েছেন ‘মিষ্টি’। আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিওর মাধ্যমে নিজের এই এআই অবতারকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সমুদ্রের তীরে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন রিয়ার এই ডিজিটাল সংস্করণ। যার হাঁটা-চলা, কথা বলা কিংবা গায়ের রং সবকিছুই অবিকল আসল রিয়ার মতো। ভিডিওর আবহ সংগীতে শোনা যায় রিয়ার দরাজ কণ্ঠ। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘গোলাপ লাল, নীল বনফুল, চলো তুমি-আমি মিলে ভেঙে দিই পিতৃতন্ত্র’।

রিয়ার ডাকনাম ‘মিষ্টি’র অনুকরণেই নামকরণ করা হয়েছে এই অবতারের। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এটি কেবল রিয়ার ক্লোন নয় বরং অভিনেত্রীর চিন্তা, আবেগ ও ব্যক্তিত্বের এক অনন্য সংমিশ্রণ। এআই স্টুডিওর অত্যাধুনিক প্রযুক্তি, সিনেম্যাটিক এআই মডেল, মোশন ক্যাপচার এবং ভয়েস সিন্থেসিস ব্যবহারের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। যা রিয়ার কণ্ঠস্বর এবং অঙ্গভঙ্গিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।

নিজের এই নতুন উদ্যোগ নিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘চোখের সামনে মিষ্টিকে প্রাণ পেতে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। সে কেবল আমার প্রতিচ্ছবি নয় বরং ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার একটি নতুন মাধ্যম। মিষ্টির মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্ত খুলে গেল।’

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে সেলিব্রিটি ও ভক্তদের মধ্যকার যোগাযোগে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে। কারণ এই ‘মিষ্টি’র মাধ্যমেই ভক্তরা এখন প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার বা ভাব বিনিময়ের সুযোগ পাবেন।

উল্লেখ্য, রিয়াকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির সঙ্গে ‘চেহরে’ (২০২১) ছবিতে। বর্তমানে তিনি নিজের পডকাস্ট চ্যানেল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে রিয়ার ভক্তদের জন্য বড় পর্দার সুখবর হলো খুব শিগগিরই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে তাকে। এই সিরিজে রিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও বিজয় বর্মা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।