শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি!

প্রকাশিত - ০৯ মার্চ, ২০২৬   ০৩:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে পরীমণির গড়নে বেশ পরিবর্তন এসেছে বলে মনে করেন অনেকে। তাদের ভাষ্যে, আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন পরীমণি। এর ফলে আগের তুলনায় আরও আকর্ষণীয় লাগে নায়িকাকে। তাই অনেকের মনে কৌতূহল জাগে, কি করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন এই চিত্রনায়িকা। 

সাধারণত সিনে তারকাদের ট্রান্সফর্মেশন কিংবা স্লিম হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে পরীমণির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকে। তবে তার ভক্তদের কৌতূহল তো থেকেই গেছে; মনে প্রশ্ন রয়েছে গেছে তার এই পরিবর্তনের রহস্য নিয়ে। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজরকাড়া। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন- পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী?  প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’  অর্থাৎ বোকার মতো প্রশ্ন! এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা।

অনুষ্ঠানে পরীমণি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি- আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক- যেকোনো গায়ের রং, যেকোনো শারীরিক গঠন- আমরা আর এই বিষয়গুলো না তুলি। 

এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পরীমণি জানিয়েছিলেন, ৬ মার্চ আমি থাকছি গুলশান শুটিং ক্লাবে দেখা হচ্ছে। এদিকে শোনা যাচ্ছে, আসছে ঈদের সিনেমার তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে নায়িকাকে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।