২৪ঘণ্টা অনলাইন : তোকমা দানা অত্যন্ত পুষ্টিকর একটি বীজ। এতে ফাইবার, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় হজমশক্তি বাড়াতে, শরীরের পানিশূন্যতা দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে এটি দারুণ কার্যকর।তোকমা দানা ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। গরমের সময় শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে হজম ভালো রাখতে এটি বেশ উপকারী। পানিতে ভিজিয়ে শরবত, লাচ্ছি বা স্মুদিতে মিশিয়ে খাওয়া যায়। রমজানে তোকমা দানা দিয়ে ইফতার করলে মিলবে অনেক উপকার।
যেমন, তোকমা দানা শরীরের তাপ কমাতে সাহায্য করে। গরম বা রোজায় ইফতারের সময় এটি খেলে শরীর সতেজ থাকে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ধীরে ধীরে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।পানিতে ভিজলে দানাগুলো ফুলে যায় এবং পেটে দীর্ঘ সময় ভরাট ভাব রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। এতে প্রচুর ফাইবার থাকে, যা গ্যাস্ট্রিক, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
যেভাবে খাবেন তোকমা দানা :
এক গ্লাস পানিতে ১ চা চামচ তোকমা দানা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ফুলে গেলে শরবত, দুধ বা ফলের জুসের সঙ্গে মিশিয়ে খান। তবে অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। সেই সঙ্গে ছোট শিশুদের ক্ষেত্রে সাবধানে খাওয়ানো উচিত।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।