শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিকর কোলেস্টেরলকে বিদায় জানান

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১১:১২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: শুধু তেল-ঘি বাদ দিলেই চলে না। খাবারের ধরন, সময় আর খাওয়ার ছোট ছোট অভ্যাস মিলিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে প্রথমেই পাত থেকে তেল-ঘি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকে। কিন্তু শুধু ফ্যাট কমানোই এর সমাধান নয়। খাবারের ধরন, সময় আর খাওয়ার ছোট ছোট অভ্যাস মিলিয়েই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

১. হজমক্ষমতা বৃদ্ধি করা: কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার কাজে অন্ত্রের অবদান রয়েছে। তাই অন্ত্রকে সমস্যামুক্ত রাখতে হবে। প্রতি দিনের খাবারে ফাইবার ও প্রোবায়োটিক যোগ করা দরকার। শাকসব্জি, ওটস, গোটা শস্য রাখতে হবে। পাশাপাশি দইয়ের মতো উপকারী জীবাণুসমৃদ্ধ খাবার হজমে সাহায্য করে, ফলে বিপাকক্রিয়াও ঠিক থাকে। পেটের স্বাস্থ্যের সঙ্গে কোলেস্টেরলের যোগ রয়েছে। তাই সুষম আহার খুব প্রয়োজন।

২. গ্রিন টি থাকুক ডায়েটে: গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্টকে রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সহায়ক বলে মনে করা হয়। পাশাপাশি, তা হার্টের জন্যও ভাল। তবে পরিমাণ যেন নিয়ন্ত্রিত থাকে।

৩. গ্লাইসেমিক ইনডেক্স যেন কম থাকে: যে যে খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলি বেছে নিতে হবে, যাতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। তা হলে বিপাক ঘটিত সমস্যা দেখা দেবে না, আর কোলেস্টেরলের মাত্রাও বৃদ্ধি পাবে না।

৪. মাংস খাওয়ার বিষয়ে সতর্কতা: রেড মিট বা প্রক্রিয়াজাত মাংস বেশি খেলে শরীরে স্যাচুরেটেড ফ্যাট বেড়ে যায়। এর ফলে রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বাড়তে পারে।

৫. আদা-রসুন যোগ করা: খাবারের তালিকায় রসুন ও আদা যোগ করাও উপকারী হতে পারে। প্রাকৃতিক এই উপাদানগুলি হার্টের স্বাস্থ্যের পক্ষে ভাল বলে প্রচলিত ধারণা আছে বহু কাল ধরে।

৬. পরিশোধিত কার্বোহাইড্রেট বাদ দেওয়া: রুমালি রুটি, নান, পাউরুটি, ফলের রসের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বাদ দিতে হবে। এগুলি ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট করতে পারে।

৭. স্বাস্থ্যকর ফ্যাট যোগ করতে হবে: অস্বাস্থ্যকর ফ্যাটের বদলে স্বাস্থ্যকর ফ্যাট রাখুন খাওয়ার পাতে। কাঠবাদাম, আখরোট, তিসির বীজের মতো খাবারে ভাল চর্বি থাকে, যা ভাল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তা ছাড়া ওমেগা-৩ যুক্ত খাবারও রাখতে হবে পাতে। পরিমাণ বুঝে নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।