২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানের প্রথম ১০ দিনে সর্বমোট চার কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৯৬১ জন দর্শনার্থী হয়েছে। এর মধ্যে মক্কার পবিত্র মসজিদুল হারামে দুই কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৫৯২ মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিহ আদায় করেছেন এবং ৮১ লাখ ১০ হাজার ৪৯৮ জন ওমরাহ পালন করেছেন।
সোমবার (২ মার্চ) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষের সূত্রে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।সৌদি গেজেট জানিয়েছে, পবিত্র দুই মসজিদে প্রবেশের এই পরিসংখ্যানগুলো নামাজের ক্ষেত্রগুলোতে মোট প্রবেশ এবং ওমরাহ সম্পাদনের মোট পরিমাপের কার্যকরী সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এদিকে মদিনার পবিত্র মসজিদে নবীবিতে এক কোটি ৭৮ লাখ ৯ হাজার ৪৬৭ জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিহ পড়েছেন। এরমধ্যে তিন লাখ ১৭ হাজার ২৫ জন পবিত্র রওজা শরিফে নামাজ পড়েছেন। আর সাত লাখ ৮৪ হাজার ৩৭৯ জন মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন।
তথ্যসূত্র : সৌদি গেজেট
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে।
তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে