শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ কি থালাপতির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবে?

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ০৪:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা থালাপতি বিজয়ের ২৫ বছরের দাম্পত্য জীবনের চিড় কি তার সদ্য শুরু হওয়া রাজনৈতিক ক্যারিয়ারে কোনো প্রভাব পড়বে? এমনটাই প্রশ্ন এখন নায়কের ভক্তমহলে। 

সম্প্রতি তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন জানানোর পরই তৈরি হচ্ছে এসব নিয়ে আলোচনা। রুপালি পর্দার আদর্শবাদী নায়ক এবং ব্যক্তিজীবনের সুশৃঙ্খল ‘ফ্যামিলি ম্যান’ ইমেজ পুঁজি করে বিজয় যে রাজনৈতিক ভিত্তি গড়তে চেয়েছিলেন, এই বিচ্ছেদ সেই পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের ধারণা, তামিলনাড়ুর সাধারণ ভোটারদের কাছে একজন নেতার ব্যক্তিগত নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ের ব্লকবাস্টার সিনেমাগুলোতে তাকে সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি নারী ও কৃষকদের অধিকার রক্ষায় সোচ্চার হতে দেখা যায়। তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ মূলত সেই স্বচ্ছ ভাবমূর্তির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। 

এখন ডিভোর্সের খবরে তার সেই ‘নিখুঁত পারিবারিক মানুষের’ ভাবমূর্তি এমন সংকটের মুখে পড়তে যাচ্ছে, যা বয়স্ক ও রক্ষণশীল ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের লড়াইটা এখন কঠিন। বিশেষ করে বিবাহবিচ্ছেদের আবেদনের সঙ্গে যদি পরকীয়া বা অনৈতিকতার কোনো অভিযোগ সামনে আসে, তবে তার কট্টর অনুসারীদের আস্থায় চিড় ধরা স্বাভাবিক। 

তবে আশার আলো দেখাচ্ছে রাজ্যের তরুণ ভোটাররা। জেন-জি বা তরুণ প্রজন্মের বড় একটি অংশ বিজয়ের ব্যক্তিগত জীবনের চেয়ে তার রাজনৈতিক আদর্শ, দুর্নীতিবিরোধী অবস্থান এবং তামিল গর্বের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা মনে করছেন, ব্যক্তিগত বিচ্ছেদ কখনোই একজন নেতার রাজনৈতিক যোগ্যতা বিচার করার মাপকাঠি হতে পারে না।

ইতিহাস বলছে, এম জি রামচন্দ্রন বা জয়ললিতার মতো মহাতারকারাও ব্যক্তিগত ও আইনি সংকটের মুখে পড়েছিলেন, কিন্তু তারা সেই বাধা কাটিয়ে রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। বিজয় কি পারবেন বাস্তব জীবনের এই নাটকীয়তা সামলে নিজের রাজনৈতিক লক্ষ্য ঠিক রাখতে? আগামী কয়েক মাস তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত স্পর্শকাতর সময় হতে চলেছে। পর্দার ‘থালাপতি’ বা সেনাপতি হিসেবে পরিচিত বিজয় মাঠের রাজনীতিতে এই বিচ্ছেদ-ঝড় সামাল দিতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

সূত্র : গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।