২৪ঘণ্টা অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপি জয়লাভ করেছিল। এবার বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনরায় নরসিংদীর পাঁচটি আসনে বিএনপি বিজয় অর্জন করেছে।আজ বিকেলে জেলার পলাশ উপজেলার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার পাঁচজন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।ড. মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশ থেকে ১০ মেধাবী ব্যক্তিকে নিয়ে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সেখানে নরসিংদীর পলাশের কৃতি সন্তান ড. আব্দুল মোমেন খান সদস্য ছিলেন। তিনি নরসিংদী-১ আসন থেকে দেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটি নরসিংদীর জন্য গৌরবের বিষয়।”তিনি বলেন, আমরা সেই গৌরব পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি এবং নরসিংদী বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে যেমন পাঁচটি আসনে জয় এসেছিল, তেমনি আজ তারেক রহমানের নেতৃত্বেও আমরা পাঁচটি আসনে জয়লাভ করেছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার নেতৃত্বে দল পুনর্গঠিত হয়েছে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পৌর বিএনপি সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এ সময় পলাশ উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।