শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা যতবার ডাকবে ততবার আসব : আরিফিন শুভ

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত ভারতীয় এই সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেওয়া হয়েছে; এখন চলছে প্রচারণার কাজ। 

সদ্যই কলকাতায় পাড়ি জমিয়েছেন আরিফিন শুভ। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নায়ক। ‘জ্যাজ সিটি’র প্রচারণা উপলক্ষেই তার এই সফর। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কাজ, সহশিল্পী এবং ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। শুভ তার নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’ সম্পর্কে বলেন, কোনো জটিল বা ভারি বিষয়কে বিনোদনের মোড়কে উপস্থাপন করা বেশ কঠিন কাজ। পরিচালক সৌমিক সেন এই সিরিজে কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে সেই কঠিন কাজটিই সহজ করে তুলেছেন। 

সিরিজে নিজের চরিত্র ‘জিমি রায়’ সম্পর্কে তিনি জানান, এটি একটি ভারতীয় চরিত্র এবং কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে শুভ বললেন, সবার আগে নিজেকে বিশ্ববাসী বলতে ভালোবাসি। আমার মনে হয়, কোনো কাজের ক্ষেত্রেই আমি কোন দেশের বা ভৌগোলিক কারণ জড়িত থাকে না। 

সহশিল্পী সৌরসেনী মৈত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শুভ জানান, তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন, তবে এবার দীর্ঘ সময় শুটিং করার সুযোগ পাওয়ায় সেই বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। দুই বাংলায় আগামী দিনের কাজ নিয়ে সরাসরি কিছু না বললেও শুভ কলকাতার প্রতি তার বিশেষ টানের কথা জানান।স্পষ্টভাবে বলেন, কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব।

এদিকে, সদ্য ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আরিফিন শুভকে বেশ স্টাইলিশ ও আধুনিক লুকে দেখা গেছে। গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং চোখে সানগ্লাস পরে ‘জাজ সিটি’র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘জ্যাজ সিটি’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন; সিরিজের পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে দেখা হওয়াটা তার কাছে একটি পুনর্মিলনীর মতো মনে হয়েছে বলে প্রকাশ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।