শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ২৭ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুর বিমানবন্দরে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হন এই নবদম্পতি। এ সময় তারা হাত নেড়ে এবং হাত জোড় করে উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের অভিবাদন জানান।   

২৬ ফেব্রুয়ারি উদয়পুরের আইটিসি মেমেন্টোস হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে সকালে তেলুগু রীতিতে এবং সন্ধ্যায় রাশমিকার সংস্কৃতি অনুযায়ী কোডভা রীতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলোর নানা মুহূর্ত এই তারকা জুটি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের আয়োজনে ছিল নানা বৈচিত্র্য। অতিথিদের জন্য জাপানিজ ডিনার, পুল ভলিবল এবং ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জমকালো সংগীত অনুষ্ঠানের পর বুধবার হলুদ ও মেহেদী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন রেড্ডি ও অ্যানিম্যাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, পরিচালক তরুণ ভাস্কর, রাহুল রবীন্দ্রন এবং অভিনেত্রী ইশা রেব্বাসহ আরও অনেকে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয় বিজয় ও রাশমিকার। এরপর ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেন তারা। তাদের অভিনীত ‘গীতা গোবিন্দম’ সিনেমাটি বক্স অফিসে ১৩২ কোটি রুপির বেশি ব্যবসা করে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সেই রসায়ন এবার বাস্তবেও রূপ নিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।