শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবের পানি নাকি আখের রস, ইফতারে কোনটি বেশি স্বাস্থ্যকর?

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দিনভর রোজার পর ইফতারে সবার পাতেই থাকে এক গ্লাস ঠান্ডা পানীয়। অনেকে খায় লেবুর সরবত আবার অনেকে নানা ফলের রস। চাইলে ইফতারে পানীয় হিসেবে রাখা যায় ডাবের পানি ও আখের রস—দুটি প্রাকৃতিক, পুষ্টিগুণে ভরপুর পানী। এ দুটির মাঝে কোনটি বেশি উপকারী, তা নিয়ে অনেকেরই প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, হাইড্রেশন, ক্যালোরি, চিনির মাত্রা এবং হজম বিবেচনায় ভিন্ন পরিস্থিতিতে একটিকে বেছে নেওয়া উচিত।

ডাবের পানিতে প্রাকৃতিকভাবে পটাসিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের পানিশূন্যতা দ্রুত পূরণ করে। বিশেষ করে গরমে বা ঘামের কারণে ডিহাইড্রেশন হলে ডাবের পানি শরীরকে দ্রুত হাইড্রেট করে।আখের রসেও কিছু খনিজ আছে, কিন্তু ডাবের পানির মতো সমৃদ্ধ ইলেক্ট্রোলাইট নেই, তাই পানিশূন্যতা কাটাতে ডাবের পানি তুলনামূলকভাবে বেশি কার্যকর।

আখের রসে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে। রোজা ভেঙে শরীর দ্রুত শক্তি চাইলে আখের রস তাৎক্ষণিক এনার্জি যোগায়, তবে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ায়। তাই ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের জন্য সতর্কতা দরকার।
ডাবের পানিতে চিনির পরিমাণ কম, ক্যালোরিও হালকা, তাই স্বাস্থ্যসম্মত বিকল্প হিসেবে এটি বেশি উপযোগী।

রোজার পর অনেকের পেট সংবেদনশীল থাকে। আখের রস বেশি পেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। ডাবের পানি হালকা ও সহজপাচ্য হওয়ায় হজমে সমস্যা কম হয়। তাই ইফতারের শুরুতে ডাবের পানি পেটের জন্য আরামদায়ক।পুষ্টিগুণের তুলনা

আখের রসে অ্যান্টিঅক্সিডেন্ট, অল্প আয়রন ও ক্যালসিয়াম থাকে। ডাবের পানিতে পটাসিয়াম বেশি, যা পেশী ও স্নায়ুর কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। হালকা পানিশূন্যতা, ডায়রিয়া বা হিটস্ট্রোকের সময় ডাবের পানি উপকারী। তবে যাদের রক্তচাপ কম, তারা অতিরিক্ত ডাবের পানি এড়িয়ে চলবেন।

তাজা আখের রস দ্রুত খাওয়া উচিত। বাইরে কেনার সময় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ডাবের পানি খোলার পর ৪–৬ ঘণ্টার বেশি বাইরে রাখা ঠিক নয়, তবে প্যাকেটজাত ডাবের পানি তুলনামূলকভাবে সুবিধাজনক ও নিরাপদ। তাই দ্রুত হাইড্রেশন চাইলে ডাবের পানি বেছে নিন। তাৎক্ষণিক শক্তি চাইলে পরিমিত আখের রস উপকারী। সবচেয়ে ভালো উপায়—ইফতারে প্রথমে পানি বা ডাবের পানি দিয়ে শুরু করে পরে সীমিত আখের রস নেওয়া।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।