২৪ঘণ্টা অনলাইন : মার্গট রবি ও জ্যাকব এলর্ডির ‘ওয়াদারিং হাইটস’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ধ্রুপদী ইংরেজি সাহিত্যের আরেক অনবদ্য সৃষ্টি ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ পর্দায় আসার অপেক্ষায়। নেটফ্লিক্স ইউকে ও আয়ারল্যান্ড এবার জেন অস্টেনের এই বিখ্যাত উপন্যাসটিকে একটি সিরিজ হিসেবে নির্মাণ করছে।
জনপ্রিয় লেখিকা ডলি অ্যাল্ডারটনের চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে এলিজাবেথ বেনেট ও মিস্টার ডার্সির কালজয়ী চরিত্রে অভিনয় করছেন এমা করিন ও জ্যাক লোডেন। এমা করিন ইতিপূর্বে ‘লেডি চ্যাটার্লি'স লাভার’ এবং ‘নসফেরাতু’-তে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। অন্যদিকে, জ্যাক লোডেনেরও ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং ‘বেনেডিকশন’-এর মতো পিরিয়ড ড্রামায় অভিনয়ের দারুণ অভিজ্ঞতা রয়েছে।
সম্প্রতি সিরিজের টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। দর্শকদের একাংশ মনে করছেন এটি হয়তো কিছুটা আধুনিক ছাঁচে তৈরি, তবে বড় একটি অংশ এর অসাধারণ সিনেমাটোগ্রাফির প্রশংসা করছেন। অনেক ভক্তের মতে, এমা করিনের চোখের চাহনি মূল উপন্যাসের এলিজাবেথ বেনেটের সেই চিরাচরিত আকাঙ্ক্ষা ও বুদ্ধিমত্তাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
২০০৫ সালে কিরা নাইটলি ও ম্যাথিউ ম্যাকফেইডেনের করা ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের শীর্ষে। তবে ‘ওয়াদারিং হাইটস’-এর সাম্প্রতিক জনপ্রিয়তা প্রমাণ করেছে যে ক্লাসিক সাহিত্যের নতুন অনস্ক্রিন রূপান্তর দেখতে বর্তমান দর্শকও বেশ আগ্রহী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শরৎকালেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।