শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না’

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জানুয়ারি মাসে হুট করেই প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। ৩৮ বছর বয়সেই কেন অবসরের সিদ্ধান্ত তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছিল নেটপাড়ায়। অবশেষে ২৪ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ অরিজিৎ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে ট্রোলারদের যেমন কড়া জবাব দিয়েছেন, তেমনি ভক্তদের দিয়েছেন ধৈর্য ধরার পরামর্শ। পোস্টে অরিজিৎ লেখেন, ‘আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে এই পোস্ট। আপনি যদি আমার শ্রোতা না হন, তবে এটি পড়ার প্রয়োজন নেই। 

‘অনুরাগীদের বলতে চাই, আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ও কৃতজ্ঞ। আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি ঠিকই, তবে এটাও জানিয়েছি যে আমার হাতে থাকা বাকি কাজগুলো আমি শেষ করব।’

ট্রোলারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি নতুন প্রজেক্ট নেওয়া অনেক আগেই বন্ধ করেছি। তবে আগে থেকে চুক্তিবদ্ধ থাকা কাজের তালিকাও খুব ছোট নয়। যারা আমাকে কটাক্ষ করছে, তাদের বলতে দাও। তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ কাজ রয়েছে, তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাই শান্ত থাকো, অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না।’

২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে অরিজিতের যাত্রা শুরু হলেও বলিউডে তার অভিষেক হয় ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। মন ভালো করা কিংবা হৃদয় ভাঙার গল্প সবখানেই অরিজিতের কণ্ঠ হয়ে উঠেছিল কোটি মানুষের উপশম।

বয়স এখনও চল্লিশ পেরোয়নি, সামনে পড়ে আছে লম্বা সোনালি ক্যারিয়ার। এমন সময়ে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভক্তদের জন্য মেনে নেওয়া কঠিন। তবে গায়ক স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেবল সিনেমার জন্য গান গাওয়া বন্ধ করছেন। সংগীতের সঙ্গে তার পথচলা থামছে না। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।