শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও প্রকাশ করে গোপন তথ্য ফাঁস করলেন কেয়া পায়েল

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ব্যক্তিগত একটি অভ্যাসের কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।

ভিডিওতে দেখা যায়, সামনে রাখা বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন এই অভিনেত্রী। ভিডিওতে পায়েল বলেন, অনেকেই বলেন আমার স্কিন ইদানিং নাকি অনেক বেশি গ্লো করে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে পায়েল বাই পায়েল। কিন্তু আরেকটা কারণ হলো আমি যদি মুখে বরফ পানিটা দেই, এটাতে আমার ঘুম যায়। আর এটা স্কিনের জন্যও বেশ ভালো।

এরপরই বরফ পানি দেওয়া পাত্রে মুখ ডুবিয়ে ফেলেন কেয়া পায়েল। এরপর মুখ তুলে বিরক্ত হয়ে আবার অভিনেত্রী বলেন, এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়। একদিন পেরোতেই এ ভিডিও ছাড়িয়েছে ৬ মিলিয়নেরও বেশি ভিউ। শেয়ার হয়েছে ৪৬৯, ৩ হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ১০০ হাজার ভক্তদের রিয়েকশন ছাড়িয়েছে ভিডিওটি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।