২৪ঘণ্টা অনলাইন : রোজা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো এমন একটি খাদ্যাভ্যাস যেখানে নির্দিষ্ট সময় না খেয়ে থাকা এবং নির্দিষ্ট সময় খাওয়ার মধ্যে চক্রাকারে পরিবর্তন করা হয়। কিছু কিছু মানুষ মনে করেন, রোজা রেখে ব্যায়াম করলে অতিরিক্ত স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে। চিকিৎসকেরাও এ বিষয়ে একমত। তবে তারা কিছু ঝুঁকির কথাও জানিয়েছেন। চলুন বিস্তারিত জানা যাক।
ওজন কমে
দীর্ঘ সময় না খেয়ে থাকলে কার্বোহাইড্রেটকে শরীর গ্লুকোজে রূপান্তর করে। গ্লুকোজ শরীরে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে।রোজার সময় গ্লাইকোজেন ফুরিয়ে গেলে শরীর শক্তির জন্য চর্বি (ফ্যাট) পোড়ানো শুরু করে। কিছু গবেষণায় দেখা গেছে, খালি পেটে ব্যায়াম করলে বেশি ফ্যাট বার্ন হতে পারে।
২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, খালি পেটে ব্যায়াম করা ব্যক্তিদের ওজন কমার হার খাবার খেয়ে ব্যায়াম করা ব্যক্তিদের তুলনায় বেশি ছিল না।আরেকটি গবেষণায় দেখা গেছে, রোজা রেখে ব্যায়াম না করলে স্বাস্থ্যগত অনেক সুবিধা পাওয়া যেতে পারে। যেমন ওজন কমতে পারে। সেক্ষেত্রে দৈনিক দৈনিক ক্যালোরি গ্রহণের চেয়ে বেশি ক্যালোরি পোড়াতে হবে।
স্বাস্থ্যকর কোষ তৈরি করে
অটোফ্যাজি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শরীর ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় কোষ ভেঙে নতুন ও স্বাস্থ্যকর কোষ তৈরি করে। গবেষণায় দেখা গেছে, উপবাস ও ব্যায়াম একসাথে করলে এই প্রক্রিয়া বৃদ্ধি পেতে পারে।
বার্ধক্য প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা
২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে, রোজা রেখে ব্যায়াম শরীরের বিপাকীয় পরিবর্তনের মাধ্যমে বয়সজনিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
উল্লেখ্য, রোজা রেখে ব্যায়াম করলে রক্তচাপ কমে যেতে পারে। এবং দুর্বল লাগতে পারে। খালি পেটে ব্যায়াম করার কারণে রক্তে শর্করা কমে যেতে পারে।শর্করা অতিরিক্ত কমে গেলে অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে। এসব ঝুঁকি এড়াতে রোজা রেখে কেমন ব্যায়াম করবেন এবং কখন ব্যায়াম করবেন—এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
সূত্র: মেডিকেল নিউজ টুডে
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।