শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃসন্তান ও বাকপ্রতিবন্ধী নারীর গল্পে মৌসুমী হামিদ

প্রকাশিত - ১৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার দেখা যাবে এক বাকপ্রতিবন্ধী নারীর জীবনসংগ্রামের গল্পে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘জ্বীনের বাচ্চা’-তে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। 

সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে গ্রামের এক নিঃসন্তান ও বাকপ্রতিবন্ধী নারীকে ঘিরে। শারীরিক সীমাবদ্ধতা আর মাতৃত্বের অভাবের কারণে স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা এবং প্রতিবেশীদের কটূক্তির শিকার হতে হয় তাকে। সামাজিক এই প্রতিকূলতার মধ্যে তার একাকী লড়াইয়ের গল্পই ‘জ্বীনের বাচ্চা’। গত রোববার মুক্তি পাওয়া ১ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে গ্রামবাংলার প্রচলিত কবিরাজি ও ঝাড়ফুঁকের দৃশ্যও দেখা গেছে।

নিজের চরিত্রটি নিয়ে মৌসুমী হামিদ জানান, কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ছিল বেশ কঠিন। বলেন, চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো পর্দায় বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে। তিনি আরও যোগ করেন, এটি শুধু মাতৃত্বের নয়, বরং গভীর এক বেদনার গল্প।

এই ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন শক্তিমান অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত মাতৃত্বের গল্প। আমি বিশ্বাস করি মাতৃত্বের ভাষা সর্বজনীন। সেই অনুভূতিকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

স্বাক্ষর কুন্ডু দীপের মূল গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাজীব হোসেন। মৌসুমী হামিদ ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক ও রিবন খন্দকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।