শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর জ্যাজ সিটি

প্রকাশিত - ১৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার বলিউডের প্রথম প্রজেক্ট অর্থাৎ ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ; অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত এই সিরিজটির মুক্তির তারিখ। 


১৮ ফেব্রুয়ারি দুপুরে আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি পোস্টার শেয়ার করেন। জমকালো সেই পোস্টারেই উঠে এসেছে সিরিজটি মুক্তির চূড়ান্ত তারিখ। পোস্টারের নিচের অংশে স্পষ্ট করে লেখা রয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ স্ট্রিমিং হবে সিরিজটি।

প্রকাশিত পোস্টারটিও যেন সত্তর দশকের এক জীবন্ত প্রতিচ্ছবি। পোস্টারের ঠিক মাঝখানে স্পটলাইটে দাঁড়িয়ে আছেন আরিফিন শুভ। পরনে সাদা টাক্সিডো, কালো বো-টাই আর ট্রাউজার। তার সামনে একটি মাইক্রোফোন ও পিয়ানো, যা ইঙ্গিত দেয় তার চরিত্রটি সংগীতের সঙ্গে যুক্ত। তার ঠিক পেছনেই গ্ল্যামারাস লুকে পিয়ানোতে মগ্ন এক নারী। পোস্টারের আবহজুড়ে রয়েছে রহস্য আর বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশ; সব মিলিয়ে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প বলছে এই পোস্টার।

এর আগে প্রকাশ হওয়া টিজারে শুভকে দেখা গেছে ‘জিমি রায়’ চরিত্রে। সত্তর দশকের সেই চনমনে ও বর্ণিল আবহ তিনি নিজের মধ্যে পুরোপুরি ধারণ করে নিয়েছেন। কখনও ধূসর রঙের কাট স্যুটে আভিজাত্য, কখনও বা সেই সময়ের জনপ্রিয় রেট্রো হেয়ারস্টাইলে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক। মুখে সিগারেট নিয়ে হাঁটা কিংবা ফ্লোরে নাচ; সব মিলিয়ে বলিউডের মাটিতে নিজের শক্ত অবস্থান জানান দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভ।

টিজারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। ভক্তদের মতে, আরিফিন শুভ বলিউডে বড় ধরনের ঝড় তুলতে যাচ্ছেন। ভারতীয় নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজে শুভর বিপরীতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এছাড়া কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক তারকাকে দেখা যাবে এতে; এখন শুধু অপেক্ষা ১৯ মার্চের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।