শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ –সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’’ আটকে গেছে

প্রকাশিত - ১৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের ইতিহাসের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছিল ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাকে। কারণ, এই সিনেমার মাধ্যমে একই পর্দায় আবির্ভাব হওয়ার কথা ছিল বলিউড কিং শাহরুখ খান ও সালমান খানকে; যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত এই ছবিতে এই দুই নায়ককে মুখোমুখি দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। 

কিন্তু শোনা যাচ্ছে এক দুঃসংবাদ! এই সিনেমার কাজ  আপাতত স্থগিত করা হয়েছে- এমনটাই খবর মিলল ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, আকাশচুম্বী বাজেটের কারণে প্রযোজনা সংস্থা আপাতত সিনেমাটির কাজ সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ব্যয়ের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে শাহরুখ ও সালমানের মতো শীর্ষ দুই তারকার পারিশ্রমিকই এই বাজেটের একটি বড় অংশ। ধারণা করা হচ্ছে, শুধু এই দুই অভিনেতার পারিশ্রমিক বাবদই খরচ হতো প্রায় ২০০ কোটি রুপির বেশি। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, উচ্চমানের স্টান্ট এবং ভিএফএক্সের খরচ মিলিয়ে মোট বাজেট এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে বড় ঝুঁকির বলে মনে করছে প্রযোজনা সংস্থা।

শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর এই ক্রসওভার সিনেমার পরিকল্পনা করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। করোনা-পরবর্তী সময়ে হিন্দি সিনেমার ব্যবসায় নতুন প্রাণ ফিরিয়েছিল ‘পাঠান’। সেই ধারায় বলিউডের ‘স্পাই ইউনিভার্স’কে আরও বড় ক্যানভাসে তুলে ধরার লক্ষ্য ছিল স্টুডিওর।

তবে বর্তমান সময়ে বিশ্বব্যাপী বক্স অফিসের অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান নির্মাণ ব্যয়ের কারণে বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না যশ রাজ ফিল্মস। তবে প্রকল্পটি একেবারে বাতিল করা হয়নি; বরং বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে একে ‘পজ’ বা সাময়িক বিরতিতে রাখা হয়েছে। সঠিক সময়ে এবং বাণিজ্যিক হিসাব অনুকূলে থাকলে ভবিষ্যতে আবারও এই মেগা প্রজেক্টটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।