শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে যেভাবে সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনা করছে ভারত

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর ভারত তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাবছে। তবে তারা এ ব্যাপারে ‘সতর্ক আশাবাদী’ হিসেবে আগাচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভি ১৩ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বলেছে, বিএনপির জয়ের মাধ্যমে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন করার সুযোগ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যমটিকে ভারত সরকারের সূত্র জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই বিশ্বাস করে আসছিলেন শক্তিশালী ম্যান্ডেড নিয়ে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতিশীলতা ও নির্ভরশীলতা আসবে। বাংলাদেশের নির্বাচনে এমন ফলাফল হওয়ার পর তাদের সেই বিশ্বাস আরও জোরালো হয়েছে। ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, এ নির্বাচনের ফলাফল অন্তর্বর্তীকালন সরকারের স্পষ্ট সমাপ্তি হিসেবে চিহ্নিত হচ্ছে। ভারত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিজেদের জন্য ঝামেলাপূর্ণ হিসেবে দেখত।

সরকারি সূত্রটি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বিলম্বিত গণতান্ত্রিক পক্রিয়া এবং সম্পর্ক খারাপের জন্য ভারতীয় জনগণ ও ভারতীয় মিডিয়াকে দোষারোপ করার জন্য। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বলেছেন, “আমাদের বিশ্বাস হলো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত ও শক্তিশালী ম্যান্ডেড পাওয়া সরকার বাংলাদেশ-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।” এ নির্বাচনের ফলাফল ‘১৯৭১ সালের চেতনার প্রতি শ্রদ্ধাবোধকেও সম্মান করে’ বলে মন্তব্য করেছেন তিনি।

এছাড়া অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের কথিত হত্যা ও নির্যাতনের ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় এবং ইসলাম ও পাকিস্তানপন্থিদের সুযোগ দেওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে দাবি করেছেন তিনি। এসবের বিপরীতে বাংলাদেশ নির্বাচিত সরকার ফেরায় এখন বাংলাদেশ-ভারতের ফাটল ধরা সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ দেখছে ভারত। এ মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাদের নজর। তারেক রহমানের ব্যাপারে ভারতীয় কর্মকর্তারা বলেছেন তারা তাকে নিয়ে ‘সতর্ক আশাবাদী’।

নয়াদিল্লি বিশ্বাস করে যে, অর্থনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারেক রহমান হয়তো আরও বাস্তবসম্মত ও বিচক্ষণ কূটনৈতিক ও রাজনৈতিক পন্থা অবলম্বন করবেন। আর এই আশাবাদের প্রতিচ্ছবি দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা নিয়ে। এক্সে করা এই শুভেচ্ছা বার্তায় মোদি বলেছেন তারেক রহমানের সঙ্গে ‘কথা বলে তিনি আনন্দিত’।

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়ানো উদ্যোগ আরও অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্মকর্তা। তিনি বলেছেন তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভারতের একটি প্রতিনিধি দলকে পাঠানো হতে পারে। এরমাধ্যমে বার্তা দেওয়া হবে বাংলাদেশের সঙ্গে তীক্ত সম্পর্ক ভুলে নতুন সম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি। এরআগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে এসেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ মুহূর্তে বাংলাদেশ নিয়ে কৌশল খুবই স্পষ্ট: তারা গণতন্ত্রকে সমর্থন করবে, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিকভাবে আবারও যুক্ত হবে এবং নিরাপত্তা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে সজাগ থেকে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা করবে।

সূত্র: এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।