শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতিষীর নির্দেশ অমান্য রাখি সাওয়ান্তের

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সম্প্রতি অজিত পাওয়ারের শেষকৃত্যে বিব্রতকর ড্রেসে ধরা দিয়ে বিতর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। এবার এক পডকাস্টে সাক্ষাৎকারে বোমা ফাটালেন আইটেম গার্ল। সাফ জানালেন, এক জ্যোতিষীর নির্দেশেই নাকি একবছর ইনার পরবেন না তিনি। লক্ষ্য একটাই, তাঁর কেরিয়ারের উন্নতি।

রাখি সাধারণত টাইট ফিটিংস পোশাকেই পাপ্পারাজ্জির সামনে ধরা দেন। ওই পোশাকের সঙ্গে অন্তর্বাস না পরার কথা ভাবতেও পারেননি পডকাস্টের সঞ্চালিকা। তাঁর কথা শুনে যেন একমুহূর্তের জন্য তাজ্জব হয়ে যান। ধীরে ধীরে প্রশ্ন করেন, ওই অনুষ্ঠানে বসে সাক্ষাৎকার দেওয়ার সময়েও কি ব্রা, প্যান্টি কিছুই পরে নেই রাখি। অভিনেত্রী বরাবরই বেশ সাহসী। সঞ্চালিকাকে সাফ জানান, “অস্বস্তিবোধ করবেন না। আপনি প্রশ্ন করুন।” পরে নিজেই বলতে শুরু করেন, জ্যোতিষীর নির্দেশে শরীরে অন্তর্বাস নেই। তাঁর নাকি অন্তর্বাস পরলে বেশ গরম লাগে, তাও জানান। কেরিয়ারের উন্নতির জন্যই এমন ‘আত্মত্যাগ’, সেকথাও জানান। এরপর রাখির ‘দুষ্টু’ মন্তব্য, “দেখবে, তবেই তো বিক্রি হবে।” বলে রাখা ভালো, একসময় বলিউডের ‘আইটেম’ গানে নাচতেন রাখি সাওয়ান্ত। বহু মিউজিক ভিডিওয় তাঁর শরীরী হিল্লোল দেখে ঘায়েল হত পুরুষমনও। এহেন রাখিকে শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ সিনেমাতেও দেখা গিয়েছিল। সিনেমা-সিরিজ দূরঅস্ত, ফ্যাশন ইভেন্টেও আজকাল খুব কম দেখা যায় তাঁকে। বরং নেতিবাচক কারণে আরও বেশি করে শিরোনামে ঠাঁই পান তিনি।

বিগত কয়েক দশকে বলিউডের লাইমলাইটের থেকেও বিতর্কের শিরোনামে বিরাজ করেন রাখি সাওয়ান্ত। কখনও তাঁর বেশভূষা, কখনও তাঁর উদ্ভট অভিব্যক্তি আবার কখনও বা তাঁর পোশাক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে নিন্দুকদের মতামত পাত্তা না দিয়ে রাখি রয়েছেন রাখিতেই! দুবার বিয়ে করলেও কোনও দাম্পত্যই সুখকর হয়নি। 

পোশাকের কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্যে ‘নিপল ড্রেস’ দেখে তাজ্জব হয়ে যান অনেকেই। আঁটসাঁট পোশাকে স্পষ্ট ফুটে ওঠে রাখি সাওয়ান্তের স্তনবৃন্ত। মেরুন রঙের ওয়ান-পিস পোশাকের সঙ্গে রোদচশমা, বোল্ড লিপস্টিক… তার সঙ্গে উপরি পাওনা রাখির অদ্ভূত আচরণ আর অঙ্গভঙ্গি! স্বাভাবিকভাবেই সমালোচনা, কটাক্ষের শিকার হন রাখি। তার মাত্র কয়েকদিন পরই ফের বোমা ফাটালেন রাখি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।