শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ুর্বেদের জাদুতেই ফিরবে রূপজেল্লা

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সকালে ঘুম থেকে ত্বক পরিচর্যা। ঘুমোতে যাওয়ার আগেও নানারকমের ক্রিম, জেলের ব্যবহার। তারপরে আয়নার সামনে দাঁড়ালেই মুখভার। খাটনিই সার। বাড়ছে না ত্বকের ঔজ্জ্বল্য। পরিবর্তে বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছে ত্বক। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, বাজারচলতি নানা প্রোডাক্টে রয়েছে হাজারও রাসায়নিক। যা ত্বককে সুন্দর করে তোলার পরিবর্তে বুড়িয়ে দিচ্ছে তাড়াতাড়ি। তাই নানা ভেষজের গুণসমৃদ্ধ আয়ুর্বেদের উপর ভরসা রাখুন। আর হয়ে উঠুন আরও সুন্দর।

আয়ুর্বেদ অনুযায়ী ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা জরুরি। নইলে তা মোটেও কার্যকর ফল দেবে না। চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন সামগ্রীর নিত্যদিনের ব্যবহারে ফিরবে রূপের জেল্লা।

ত্বকের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ত্রিফলা। আমলা, বহেড়া এবং হরতকির নিত্যদিনের ব্যবহারে ত্বক হবে আরও সুন্দর।

কীভাবে ব্যবহার করবেন
আধ গ্লাস হালকা গরম জল নিন। তাতে ৫ থেকে ১০ গ্রাম আমলা পাউডার মেশান। সঙ্গে দিন একচামচ মধু। ভালো করে মিশিয়ে তা খেয়ে নিন। ঘুম থেকে ওঠার পর খালি পেটে এই মিশ্রণ খাওয়ায় ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে। ব্রণর সমস্যা থেকেই রেহাই পাবেন।

বাড়ি থেকে বাইরে বেরলেই দূষণের সঙ্গে লড়তে হয় ত্বককে। তার ফলে খানিকটা আগেই বুড়িয়ে যায় ত্বক। এই সমস্যা থেকে রেহাই পেতে ত্বকের দরকার দূষণরোধী ব্রহ্মাস্ত্রর। রোজকার খাদ্যতালিকা জুড়তে পারেন অশ্বগন্ধা, আমলকি, গুলঞ্চ খেতে পারেন। কিংবা একসঙ্গে এই তিনটি গুঁড়ো মিশিয়ে দই ও মধু দিয়ে ফেসপ্যাক ব্যবহার করে মাখতে পারেন। তাতেও দিব্যি হবে কাজ।

ত্বকের নানারকম সমস্যার সমাধান হতে পারে ঘি। ত্বকের শুষ্কতা দূর পারে ঘি। ঠোঁটফাটা, গোড়ালি ফাটা ম্যাজিকের মতো কমাতে পারে। আবার রোজ মাত্র এক চামচ ঘি খেলে বাড়বে ত্বকের জেল্লাও।

কমপক্ষে সপ্তাহে একদিন অবশ্যই ডিটক্স ওয়াটার খাওয়া প্রয়োজন। তাতে ভিতর থেকে পরিষ্কার হবে ত্বক। আরও সুন্দর হবে উঠবেন আপনি।

সঠিক পরিমাণে জল না খেলেও ত্বকের সমস্যা বাড়তে পারে। প্রতিদিন কমপক্ষে ৪-৫ লিটার জল পান করুন। তাতে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। দেহের আর্দ্রতাও বজায় থাকবে।

নিত্যদিনে কর্মব্যস্ততার ফলে অনেকেই নিয়ম মেনে শরীরচর্চা করতে পারেন না। আয়ুর্বেদ শাস্ত্রজ্ঞদের মতে, সুন্দর ত্বক পেতে চাইলে সারাদিনে কমপক্ষে আধঘণ্টা শরীরচর্চা করতেই হবে। কিংবা হাঁটতে হবে।

আর অবশ্যই খাদ্যতালিকায় বেশি তেলমশলাযুক্ত খাবার রাখা যাবে না। তাতে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। নিত্যদিনের খাদ্যতালিকায় ফল রাখতেই হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।