শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সামনে রেখে ঢাকা–৭ ও ১০ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অজেয় চারের আজিমপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ঢাকা–৭ ও ১০ আসনের বিভিন্ন এলাকায় এ যৌথ টহল পরিচালিত হয়। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করাই ছিল এ বিশেষ টহলের মূল উদ্দেশ্য।

উক্ত কার্যক্রমের আওতায় ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের (৫৫ নম্বর ওয়ার্ড) অন্তর্ভুক্ত মোট ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় সম্ভাব্য হুমকি পর্যালোচনা, সার্বিক পর্যবেক্ষণ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়াও নির্বাচিন দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণকে আসন্ন নির্বাচনে নির্বিঘ্ন ও নিশ্চিন্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়।জাতীয় স্বার্থে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।