শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আজ প্রিয় মানুষকে টেডি উপহার দেয়ার দিন

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভালোবাসার সপ্তাহের শুরুটা হয়েছিল রোজ ডে দিয়ে। আর চতুর্থ দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে টেডি ডে হিসেবে। প্রেমের সম্পর্কে কোমলতা, মায়া আর বিশ্বস্ততার প্রতীক হিসেবে প্রিয়জনকে একটি আদুরে টেডি বিয়ার উপহার দেওয়ার মাধ্যমেই দিনটি উদযাপিত হয়।

কার্ড, চকোলেট কিংবা ফুলের পাশাপাশি টেডিও এখন ভালোবাসা জানানোর অন্যতম মাধ্যম। টেডি উপহার দেওয়ার মধ্যে রয়েছে এক ধরনের আভিজাত্য, যা সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না। 

প্রেমিক-প্রেমিকার মান-অভিমান ভাঙাতে কিংবা প্রিয় মানুষকে বিশেষ অনুভব করাতে টেডি বিয়ারের জুড়ি নেই। এটি কেবল একটি খেলনা নয়, বরং এটি সঙ্গীর অনুপস্থিতিতে তার অস্তিত্বের জানান দেয়। এই নরম পুতুলটি সম্পর্কের গভীরতা ও মায়ার প্রতিফলন ঘটায় বলেই দিনটি বিশেষ স্থান দখল করে নিয়েছে ভ্যালেন্টাইন ক্যালেন্ডারে।

প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায় টেডি বিয়ারকে। টেডি বিয়ার উপহার দেওয়ার পিছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি যখন দূরে থাকেন তখন প্রিয়জন আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরে আপনার অস্তিত্ব অনুভব করার সুযোগ খোঁজে টেডির মধ্যে। 

টেডি উপহার হিসেবে জনপ্রিয় হলেও এর পেছনে রয়েছে এক হৃদয়ছোঁয়া ইতিহাস।। ১৯০২ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিসিসিপিতে শিকারে গিয়ে একটি ছোট্ট কালো ভাল্লুক ছানাকে গুলি করতে অস্বীকৃতি জানান। তার এই মানবিকতা নিয়ে কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান একটি কার্টুন আঁকেন। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে মরিস মিকটম এবং তার স্ত্রী প্রথম খেলনা ভাল্লুক তৈরি করেন এবং প্রেসিডেন্টের ডাকনাম 'টেডি' থেকে এর নাম রাখেন 'টেডি বিয়ার'। ১৯০৩ সাল থেকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হতে শুরু করে।

টেডি ডে উপলক্ষে প্রিয়জনকে কোন রঙের টেডি উপহার দেওয়া হচ্ছে, তারও রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ।

লাল টেডি
লাল রঙের টেডি গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক। এটি একটি সম্পর্কের দৃঢ়তা ও ভালোবাসার তীব্রতা প্রকাশ করে।

গোলাপি টেডি- গোলাপি রঙের টেডি মূলত প্রস্তাব গ্রহণের ইঙ্গিত দেয়। উপহার গ্রহণ করা হলে তা ভালোবাসার প্রস্তাবে ইতিবাচক সাড়া হিসেবে ধরা হয়।

কমলা টেডি- কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচকতার প্রতীক। এটি একটি সম্ভাব্য প্রস্তাব বা নতুন সম্পর্কের ইঙ্গিত বহন করে।

নীল টেডি- নীল রঙের টেডি গভীর ও আন্তরিক ভালোবাসার প্রকাশ। এটি বোঝায় প্রিয়জনের প্রতি ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের সৌভাগ্য।

সবুজ টেডি- সবুজ টেডি দৃঢ় প্রতিশ্রুতি ও নিবিড় মানসিক সংযোগের প্রতীক। এটি বিশ্বাসভিত্তিক ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেয়।

আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে তার পছন্দের রঙের একটি বড় বা ছোট টেডি উপহার দিন। সঙ্গে একটি রোমান্টিক নোট লিখে দিন। আজকাল টেডির গায়ে প্রিয়জনের ছবি বা নাম প্রিন্ট করে কাস্টমাইজড উপহার দেওয়ার প্রবণতাও বেশ জনপ্রিয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।