শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘হীরালাল সেন’ পদক পেল ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’-এর। উৎসবের সমাপনী দিনে সেরা চলচ্চিত্র হিসেবে ‘হীরালাল সেন’ পদক জয় করেছে তরুণ নির্মাতা আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। রোববার রাতে তরুণ নির্মাতা আকাশ হকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। 

গত রোববার উৎসবের সমাপনী সন্ধ্যায় নির্মাতা আকাশ হকের হাতে তুলে দেওয়া হয় বছরের সেরা চলচ্চিত্রের স্বীকৃতি ‘হীরালাল সেন পদক ১৪৩২’। শুধু সেরা চলচ্চিত্রই নয়, অসাধারণ কাহিনীর জন্য সিনেমাটি সেরা চিত্রনাট্যের পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছে। সমালোচক বিধান রিবেরু এই পুরস্কার তুলে দেওয়ার সময় উৎসব প্রাঙ্গণে ছিল টানটান উত্তেজনা।

গত ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হওয়া এই উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়েছে। ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর টিএসসিতে আয়োজন করা হয় ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। উৎসবে দেখানো হয় সুনীল বন্দোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্‍্যকন্যা’, শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সহ আরও বেশ কচিহু সিনেমা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।