শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অনাবৃত স্ফীতোদর অন্যরকম সোনম

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : খোলা স্ফীতোদর। সাজোয়া ভারী নেকলেস। কানে বড় টানা দুল। সঙ্গে মানানসই লাহেঙ্গা। দ্বিতীয় সন্তান আসার আনন্দে সোনম কপূরের সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময়টা যে তিনি পরতে পরতে উপভোগ করছেন, তা নায়িকার ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই বোঝা যায়। রবিবার বাবা অনিল কাপূরের বাড়িতে সকাল থেকেই দেখা গেল বলিপাড়ার নায়ক-নায়িকাদের।

এই অনুষ্ঠান উপলক্ষে পরিবারের ভাই-বোনেদের যেন ছোটখাটো পিকনিকও হয়ে গেল। একে একে দেখা গেল অর্জুন কপূর, অংশুলা কপূর থেকে খুশি কপূরকে। শাড়ি আর গয়নায় নিজেকে সাজিয়েছিলেন খুশি। তবে জাহ্নবী কাপূরের ছবি প্রকাশ্যে আসেনি। তা নিয়েও দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়। কেন দেখা গেল না অভিনেত্রীকে? তবে সোনম এবং তার স্বামী আনন্দ আহুজার যে ছবি ছড়িয়ে পড়েছে, তা দর্শকের কাছে খুবই প্রশংসিত হচ্ছে।

সোনমের সাধের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপম খেরও। বলা যেতে পারে, সাধের অনুষ্ঠানের সুবাদে বলিপাড়ার সবার একসঙ্গে দেখা ও খাওয়াদাওয়া হয়ে গেল। এখনও পর্যন্ত প্রথম সন্তান বায়ুর মুখ ক্যামেরার সামনে আনেননি সোনম এবং আনন্দ। এখন প্রশ্ন হল, তারা দ্বিতীয় সন্তানকেও কি ক্যামেরার আড়ালে রাখবেন? এরই মধ্যে সোনমের উন্মুক্ত স্ফীতোদর নিয়ে দর্শকের একাংশের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। কারও প্রশ্ন ছিল, কেন এভাবে ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি? যদিও এ ধরনের মন্তব্যে অভিনেত্রী কোনও দিনই গুরুত্ব দেন না। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় আহুজা এবং কাপূর পরিবার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।