শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোন এলাকার ভোটার কোন তারকা

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৪৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট সামনে রেখে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া কিংবা সামাজিক মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেও অনেক তারকা এবার ভোট দিতে পারছেন না, কারণ কেউ কেউ অবস্থান করছেন দেশের বাইরে। 

রাজধানী ঢাকায় বসবাসকারী বেশ কয়েকজন জনপ্রিয় তারকার ভোটার এলাকা ইতোমধ্যেই আলোচনায় এসেছে। চলুন জেনে নেওয়া যাক—কে কোথাকার ভোটার, কে ভোট দিতে পারবেন বা পারবেন না। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে থাকায় তার ভোট দেওয়া হচ্ছে না। 

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি ভোট দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার ভোট দিতে পারবেন না। এদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ঢাকা-১১ আসনের ভোটার। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত; তিনি দেশেই অবস্থান করছেন। 

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা ও প্রযোজক মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। এছাড়া চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোটার। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। অভিনেত্রী শবনম ফারিয়াও চঞ্চলের মতো ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার বলে জানা গেছে।তবে বিদেশে অবস্থান করায় দেশের একঝাঁক তারকা ভোট দিতে পারছেন না। 

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।