শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিআরএ এবার ডিজিটাল পথে

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বীমা খাতের সংস্কার ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন ওয়েবসাইট এবং ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বিআইএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন অনুষ্ঠান-২০২৬”-এ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বীমা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, বাংলাদেশ বীমা ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী এবং আইডিআরএ নন-লাইফ অনুবিভাগের সদস্য আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ড. আহসান এইচ মনসুর নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, সুশাসন ও দায়বদ্ধতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বিমা খাতে তহবিল ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থতা দেখা দিয়েছে। এ বিষয়ে সিএফও ও সিইওদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

ড. আহসান এইচ মনসুর আরও বলেন, বীমা খাত এখনও ছোট হলেও এর সম্প্রসারণে বাজার ও সরকারের যৌথ ভূমিকা প্রয়োজন। নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস ব্যবস্থায় গেলে রাজস্ব বাড়বে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সহায়তা দেবে বলেও জানান তিনি। আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, ডিজিটাল বীমা ম্যানুয়ালের মাধ্যমে বীমা সংশ্লিষ্ট সকল আইন, বিধি, প্রবিধি ও সার্কুলার এক জায়গায় সংকলিত হয়েছে। এটি ই-বুক, HTML ও পিডিএফ ফরম্যাটে ব্যবহারযোগ্য। তিনি বলেন, আইনগত, ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন হলে আগামী পাঁচ বছরে বীমা খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।

বিশেষ অতিথি বিএম ইউসুফ আলী বলেন, বীমা কোম্পানিগুলোর অর্থ ব্যাংকে জমা থাকায় যাতে দাবি পরিশোধে সংকট না হয়, সে বিষয়ে গভর্নরের সহযোগিতা কামনা করেন। তিনি বর্তমান আইডিআরএ কর্তৃপক্ষের সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করেন। কাজী সাখাওয়াত হোসেন লিন্টু বলেন, ডিজিটাল বীমা ম্যানুয়াল বীমা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সংশ্লিষ্ট সকলের কাজে সহায়ক হবে।অনুষ্ঠানের শেষাংশে বক্তারা বলেন, স্বল্পমেয়াদি লাভের চিন্তা পরিহার করে বীমা খাতকে একটি টেকসই ও উৎপাদনশীল খাতে রূপান্তর করতে হবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।