শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কুকি-নাগা দাঙ্গায় ফের উত্তপ্ত মণিপুর

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: নতুন মুখ্যমন্ত্রী দায়িত্বগ্রহণের মাত্র চার দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায়। রোববার উখরুলের লিতান গ্রামে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাতে জানা গেছে, উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগ ওঠে রোববার। এ অভিযোগের জেরে রোববার সন্ধ্যা থেকেই সংঘর্ষ বাঁধে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সে সসময় টিয়ার শেল ছুড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, সংঘাতের সময়ে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে।

উত্তেজনা প্রশমনে সন্ধ্যা সাতটায় লিতান ও তার সংলগ্ন এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়। এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়। কিন্তু ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। নাগা সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে।

মণিপুর রাজ্য পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত কবলিত লিতান গ্রাম ও তার আশপাশের এলাকার পরিস্থিতি এখনও থমথমে। সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত ক্ষয়ক্ষতির হিসেব কষা চলছে বলেও জানিয়েছেন তিনি।

৮ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা যাচ্ছে, নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে রবিবার। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কুকি জনগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। ওই উত্তেজনা ক্রমে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে রবিবারই উখরুল জেলার লিটন গ্রামে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটান নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা। পিটিআই জানাচ্ছে, ওই উত্তেজনার মাঝে বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর জাতিগত বৈচিত্রে ভরপুর। বছরের পর বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন পরস্পরের প্রতি সদ্ভাব বজায় রেখে বসবাস করলেও ২০২৩ সালে তাতে বড় ধরনের ছন্দপতন ঘটে। ওই বছর মে মাসে দাঙ্গা শুরু হয় রাজ্যের দুই বড় নৃগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী মেইতেই এবং খৃস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে।

প্রায় দুই বছর ধরে চলা সেই দাঙ্গায় উভয় সম্প্রদায়ের আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহুসংখ্যক। সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনি পদত্যাগ করার পর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।

প্রায় এক বছর রাষ্ট্রপতিশাসন চলার পর গত ৪ ফেব্রুয়ারি মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির মণিপুর রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা ইউমনাম খেমচাঁদ সিং। তিনি দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় দাঙ্গা শুরু হলো উখরুলে। এবার দাঙ্গা বেঁধেছে কুকি ও নাগা জাতিগোষ্ঠীর মধ্যে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।