২৪ঘণ্টা অনলাইন : থাইল্যান্ডে আজ নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ভোটাররা। একই সাথে দেশটির সংবিধান সংস্কার নিয়েও একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল হঠাৎ করেই এই নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি গত তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। সমালোচকদের মতে, দেশটির সংবিধানে সিনেটের অনির্বাচিত সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে।
এবারের এই নির্বাচনকে মূলত দুটি দলের মধ্যে লড়াই হিসেবে দেখা হচ্ছে। এই দুটি হলো- রক্ষণশীল ও সেনা সমর্থিত ভূমজাইথাই পার্টি এবং তরুণ সংস্কারপন্থী পিপলস পার্টি। যদিও দুটি দলই দেশটির এখনকার ক্ষমতাসীন জোট সরকারের অংশ এবং ধারণা করা হচ্ছে যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ফেউ থাই পার্টি। তবে দলটির সাবেক নেতা পেতংতার্ন সিনাওয়াত্রাকে একটি ফাঁস হওয়া ফোনালাপের পর তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলটি তার প্রভাব হারিয়েছে বলে মনে করা হচ্ছে।
আজকের নির্বাচনে থাইল্যান্ডের মানুষ শুধু তাদের দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচনই করছেন না—পাশাপাশি দেশটির সংবিধান নিয়ে একটি গণভোটেও অংশ নিচ্ছেন।সংসদের নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা রয়েছে, তবে তার আগে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।এটিই সেখানে এই ধরনের প্রথম গণভোট নয়। দেশটিতে এর আগে ২০০৭ ও ২০১৬ সালে দুটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
তবে সমালোচকদের দাবি, সেসব ক্ষেত্রে গণভোটের আগেই খসড়া সংবিধান তৈরি ও অনুমোদন করা হয়েছিল। এবারের গণভোটটিকে আগেরগুলোর চেয়ে ভিন্ন বলা হচ্ছে, কারণ এবার গণভোটে অনুমোদন পাওয়া গেলেই কেবল নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করা হবে।
দেশটিতে অবশ্য ভোটে জেতা মানেই সরকার গঠনের সুযোগ পাওয়া নয়। ২০২৩ সালে প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টি নির্বাচনে বিস্ময়করভাবে জয়লাভ করলেও সরকার গঠন করতে পারেনি।আজ দেশটির সংসদের ৫০০ আসনের প্রতিনিধি পরিষদের নির্বাচন হচ্ছে। এটি থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ। এই ৫০০ জনের মধ্যে ৪০০ জন সরাসরি নির্বাচিত হয়ে আসেন আর বাকী ১০০ আসন ভোটের সংখ্যানুপাতিক হারে বণ্টন হয়।ভোটাররা সেখান দুটি ভোট দিয়ে থাকেন। একটি হলো নিজ সংসদীয় এলাকার প্রার্থী, আর অন্যটি হলো রাজনৈতিক দল।প্রতিনিধি পরিষদ ও সেনেটের সমন্বয়ে গঠিত হয় থাইল্যান্ডের জাতীয় পরিষদ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।